উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: [গণিত] ; [গণিত] kJ বিক্রিয়াটিতে O=O, O–H বন্ধন শক্তি যথাক্রমে 498 kJ mol [গণিত] এবং 464 kJmol [গণিত] । Q. বিক্রিয়াটিতে— i. তাপ উৎপন্ন হয়েছে ii. 2 মোল পানি উৎপন্ন করতে 488 kJ তাপ উৎপন্ন হবে iii. উৎপাদসমূহের অভ্যন্তরীণ শক্তি > বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: বিক্রিয়াটির [গণিত] এর মান ঋণাত্মক। সুতরাং বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়েছে। অর্থাৎ, (i)নং সঠিক। বিক্রিয়াটিতে 1 মোল পানি উৎপন্ন হওয়ার সময় 244 kJ তাপ উৎপন্ন হয়েছে। সুতরাং বিক্রিয়াটিতে 2 মোল পানি উৎপন্ন হওয়ার সময় [গণিত] kJ তাপ উৎপন্ন হবে। অর্থাৎ, (ii)নং সঠিক। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, উৎপাদসমূহের অভ্যন্তরীণ শক্তি < বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ, (iii)নং সঠিক নয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ


