(ii) এবং (iii) নং তড়িৎদ্বার দুটি দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা? প্রয়োজনীয় চিত্র এবং বিক্রিয়ার সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) ও (iii) নং তড়িৎদ্বার অর্থাৎ Zn/Zn [গণিত] ও Ni/ [গণিত] দুটি তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কি না তা চিত্র ও বিক্রিয়ার সাহায্যে বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের দুটি তড়িৎদ্বার গঠিত কোষটি হলো গ্যালভানিক কোষ। এ কোষে ক্যাথোড হিসেবে [গণিত] ধাতব আয়ন তড়িৎদ্বার ও অ্যানোড হিসেবে Zn/Zn [গণিত] (aq) ধাতব আয়ন তড়িৎদ্বার ব্যবহৃত হয়। ক্যাথোড হিসেবে একটি পাত্রে Ni দণ্ড [গণিত] এর জলীয় দ্রবণে ডুবানো থাকে এবং অপর পাত্রে অ্যানোড হিসেবে Zn দণ্ড [গণিত] এর জলীয় দ্রবণে ডুবানো থাকে। পাত্রদ্বয়ের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষ্য (KCI) দ্রবণ পূর্ণ U আকৃতির টিউব ডুবানো থাকে। অতঃপর তারের সাহায্যে তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করা হলে এদের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। [চিত্র] অর্থাৎ Zn অ্যানোড নিজে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে [গণিত] হিসেবে দ্রবীভূত হবে। অন্যদিকে দ্রবণের [গণিত] আয়ন ক্যাথোড হতে ইলেকট্রন গ্রহণ করে ধাতব Ni হিসেবে ক্যাথোডে জমা হবে। প্রকৃতপক্ষে, অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন তারের মধ্যে দিয়ে ক্যাথোডে পৌঁছে ইলেকট্রনের সমতা রক্ষা করে। তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করলেই অ্যানোড হতে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। অতএব, [গণিত] ও [গণিত] তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
(ii) এবং (iii) নং তড়িৎদ্বার দুটি দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
অর্থাৎ Zn অ্যানোড নিজে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে হিসেবে দ্রবীভূত হবে। অন্যদিকে দ্রবণের আয়ন ক্যাথোড হতে ইলেকট্রন গ্রহণ করে ধাতব Ni হিসেবে ক্যাথোডে জমা হবে। প্রকৃতপক্ষে, অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন তারের মধ্যে দিয়ে ক্যাথোডে পৌঁছে ইলেকট্রনের সমতা রক্ষা করে। তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করলেই অ্যানোড হতে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ শুরু হবে।
অতএব, ও তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।