সকল খনিজ আকরিক নয়- ব্যাখ্যা কর।
উত্তর: মাটির উপরিভাগে বা তলদেশে যে সকল পদার্থ হতে বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু ইত্যাদি সংগ্রহ করা হয় তাদেরকে খনিজ বলে। আবার যে সকল খনিজ হতে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। অর্থাৎ খনিজের একটি অংশ হলো আকরিক। সুতরাং সব আকরিক খনিজ হলেও সব খনিজ আকরিক নয়। যেমন, কাদামাটি হতে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। সেজন্য কাদামাটি শুধুমাত্র অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
সকল খনিজ আকরিক নয়- ব্যাখ্যা কর।
উত্তর