উদ্দীপকের ১ম দল শিক্ষার্থীর পরীক্ষণটি বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১ম দলের শিক্ষার্থীর এসিড মিশ্রিত পানির মধ্যে দিয়ে তড়িৎ চালনার পরীক্ষণটি বিক্রিয়াসহ নিম্নে ব্যাখ্যা করা হলো- এসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ: বিশুদ্ধ পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষণ কোষে নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্লাটিনাম ধাতুর পাত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। পানি সামান্য পরিমাণে নিম্নরূপে আয়নিত অবস্থায় থাকে : [গণিত] পানির বিয়োজন বৃদ্ধি করার জন্য পানিতে কয়েক ফোঁটা সালফিউরিক এসিড যোগ করা হয়। [চিত্র] এখন ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড হাইড্রোক্সিল আয়ন [গণিত] কে আকর্ষণ করে আর ক্যাথোড হাইড্রোজেন আয়নকে [গণিত] আকর্ষণ করে। তড়িদ্বার দুইটিতে নিম্নরূপ বিক্রিয়া ঘটে। ক্যাথোড তড়িদ্বারে বিক্রিয়া : [গণিত] (বিজারণ বিক্রিয়া) অ্যানোড তড়িৎদ্বারে বিক্রিয়া : [গণিত] (জারণ বিক্রিয়া) অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের ১ম দল শিক্ষার্থীর পরীক্ষণটি বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
এখন ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড হাইড্রোক্সিল আয়ন কে আকর্ষণ করে আর ক্যাথোড হাইড্রোজেন আয়নকে আকর্ষণ করে। তড়িদ্বার দুইটিতে নিম্নরূপ বিক্রিয়া ঘটে।
ক্যাথোড তড়িদ্বারে বিক্রিয়া : (বিজারণ বিক্রিয়া)
অ্যানোড তড়িৎদ্বারে বিক্রিয়া : (জারণ বিক্রিয়া)
অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ।উত্তর
ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসেবে সাধারণত ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার ও অ্যানোড হিসেবে ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার ব্যবহৃত হয়। পাত্রদ্বয়ের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নিষ্ক্রিয় তড়িৎবিশ্লেষ্য দ্রবণপূর্ণ আকৃতির টিউব দ্রবণদ্বয়ের মধ্যে ডুবানো হয়। এবার যদি তারের সাহায্যে তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করা হয়, তাহলে নিম্নোক্ত জারণ-বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে ।
অর্থাৎ অ্যানোড নিজে ইলেকট্রন ছেড়ে বিয়োজিত (dissolution) হয়ে দ্রবণে আয়ন হিসেবে দ্রবীভূত হবে। অপরদিকে, দ্রবণের আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব হিসেবে ক্যাথোড জমা হবে। প্রকৃতপক্ষে, অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন তারের মাধ্যমে ক্যাথোডে পৌঁছে ইলেকট্রনের সমতা রক্ষা করে। তাহলে তার দিয়ে তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করলেই অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহের সৃষ্টি হবে। ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। সুতরাং, ড্যানিয়েল কোষের তড়িৎদ্বারদ্বয়কে লবণ সেতু ও তারের মাধ্যমে পরোক্ষভাবে যুক্ত করা হলে কোষে তড়িৎ প্রবাহিত হবে।