তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।
উত্তর: তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের মধ্যে যে দুটি বিদ্যুৎ পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। কোষে যে তড়িৎদ্বারে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে অ্যানোড বলে। অর্থাৎ অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। ক্যাথোড তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ এ তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। সুতরাং অ্যানোড ও ক্যাথোডে যথাক্রমে জারণ-বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। অতএব, তড়িৎদ্বার বিক্রিয়া জারণ-বিজারণ বিক্রিয়া।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।
উত্তর