উন্নত দেশে পেট্রোল এর সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় কেন?
উত্তর: ব্রাজিল, উত্তর আমেরিকাসহ উন্নত দেশসমূহে ইথানলকে পেট্রোলিয়ামের সাথে মিশ্রিত করে তাপ ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ক্রমাগত ব্যবহারের ফলে একসময় খনিজ জ্বালানির মজুদ শেষ হয়ে যাবে। এমতাবস্থায় ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে খনিজ জ্বালানির মজুদের উপর চাপ কমবে। ইথানল হলো একটি জৈব রাসায়নিক যৌগ, যা শ্বেতসার জাতীয় শস্য দানা (যেমন-ইক্ষু, আলু, ভুট্টা) থেকে গাঁজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়। যেহেতু কৃষিকাজের মাধ্যমে শস্য ও উদ্ভিদ তথা ইথানলের নিয়মিতভাবে উৎপাদন করা সম্ভব। সুতরাং খনিজ জ্বালানির মতো ইথানল ফুরাবার ভয় নেই। তাই, উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয়।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
উন্নত দেশে পেট্রোল এর সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় কেন?
উত্তর