গ্রাফাইটকে ইলেকট্রনিক পরিবাহী বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাফাইটে সৃষ্ট তিনটি সংকর অরবিটাল দ্বারা প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। তা সত্ত্বেও প্রতিটি কার্বন পরমাণুতে একটি করে অযুগ্ম মুক্ত ইলেকট্রন থাকে যা সমগ্র জালিতে অর্থাৎ অণুতে সঞ্চরণ করতে পারে। এজন্য গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। 'অন্যান্য ধাতুর ন্যায় গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী বলে একে ইলেকট্রনিক পরিবাহী বলা হয়।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
গ্রাফাইটকে ইলেকট্রনিক পরিবাহী বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর