উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি- [গণিত] বিক্রিয়াটি একটি একমুখী বিক্রিয়া। কিন্তু আবদ্ধ পাত্রে ঘটানো হলে বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়ার ন্যায় আচরণ করে। সুতরাং, আবদ্ধ পাত্রে বিক্রিয়াটি নিম্নরূপ- [গণিত] সাম্যাবস্থায় বিক্রিয়াটির উপর তাপের প্রভাব: বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। ফলে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বামদিকে সরে সাবে অর্থাৎ, কিছু [গণিত] ও [গণিত] বিক্রিয়া করে [গণিত] ও [গণিত] এ পরিণত হবে। আবার, বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকাকালে তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করার জন্য তাপোৎপাদী বিক্রিয়া তথা সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। ফলে সাম্যাবস্থায় [গণিত] ও [গণিত] এর পরিমাণ বৃদ্ধি পাবে। সাম্যাবস্থায় বিক্রিয়াটির উপর চাপের প্রভাবঃ গ্যাসীয় বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যার পরিবর্তনের উপর সাম্যাবস্থায় চাপের প্রভাব নির্ভর করে। প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যা একই। কাজেই এক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর