(i) নং বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক প্রদত্ত (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই [গণিত] উপরিউক্ত বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া, কেননা [গণিত] এর মান ঋণাত্মক। বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব নিম্নরূপ- তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপোৎপাদী অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব: বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং চাপ বাড়ালে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
(i) নং বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটিতে Zin হতে হাইড্রোজেনে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। আবার ইলেকট্রন স্থানান্তর তথা জারণ-বিজারণ একই সাথে ঘটে। সুতরাং বলা যায়, প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ-বিজারণ যুগপৎ ঘটে।