পানি একটি পোলার অণু-ব্যাখ্যা করো।
উত্তর: পানি [গণিত] হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সমযোজী বন্ধনের ফলে সৃষ্ট একটি সমযোজী যৌগ। কিন্তু হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রন আসক্তি বেশি হওয়ায় সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলের প্রতি অক্সিজেনের আকর্ষণ অধিক হয়। ফলে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন পরমাণুর অধিক সন্নিকটে থাকে এবং অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে। অপরদিকে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। এইভাবে পানির অণুতে দুটি বিপরীত মেরুর সৃষ্টি হয় এবং একে পোলারিটি বলে। তাই পানি একটি পোলার অণু। [চিত্র]
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
পানি একটি পোলার অণু-ব্যাখ্যা করো।
উত্তর
