দৃশ্যকল্পে উল্লেখিত বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপ ও চাপ বৃদ্ধি করলে কী ঘটবে- লা-শাতেলিয়ে নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় [গণিত] ও [গণিত] মৌল দুটি হলো যথাক্রমে হাইড্রোজেন [গণিত] এবং নাইট্রোজেন [গণিত] । সুতরাং সংশ্লিষ্ট বিক্রিয়াটি নিম্নরূপ: [গণিত] উপরোক্ত বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব-লা শাতেলিয়ে নীতির আলোকে ব্যাখ্যা করা হলো- তাপের প্রভাব: বিক্রিয়ায় [গণিত] এর মান ঋণাত্মক অর্থাৎ বিক্রিয়াটির সম্মুখমুখী অংশটি তাপ উৎপাদী এবং বিপরীত বিক্রিয়াটি তাপহারী। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ তাপহারী বিক্রিয়া বৃদ্ধির মাধ্যমে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। একইভাবে সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা ডানদিকে অগ্রসর হবে ও তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। ফলে উৎপাদের পরিমাণও বাড়বে। চাপের প্রভাব: গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়কের মোট মোল সংখ্যা [গণিত] এবং উৎপাদের মোল সংখ্যা [গণিত] । অর্থাৎ উৎপাদে আয়তন কম। এখানে বিক্রিয়াটি সম্মুখমুখী হলে অণুর সংখ্যা হ্রাস পায়। ফলে একই আয়তনে চাপও হ্রাস পায়। এই অবস্থায় চাপ বৃদ্ধিতে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। অন্যদিকে আবার সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে ও চাপ হ্রাসের ফলাফল প্রশমিত করবে।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
দৃশ্যকল্পে উল্লেখিত বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপ ও চাপ বৃদ…
উদ্দীপক
ও প্রতীকী অর্থে ব্যবহৃত; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়।Comilla · 2017
উত্তর
উত্তর