সাম্যাবস্থায় [গণিত] নং বিক্রিয়াটির উপর তাপ ও [গণিত] নং বিক্রিয়াটির উপর চাপের প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের [গণিত] নং বিক্রিয়াটি নিম্নরূপ- [গণিত] বিক্রিয়াটির উপর তাপের প্রভাব আলোচনা করা হলো- তাপের প্রভাব: উপরোক্ত উভমুখী বিক্রিয়াটির সম্মুখমুখী অংশটি তাপহারী এবং বিপরীতমুখী বিক্রিয়াটি তাপোৎপাদী। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে এবং তাপ বৃদ্ধি জনিত ফলাফল প্রশমিত করবে। একইভাবে তাপমাত্রা হ্রাস করলে সাম্যবস্থা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করে তাপ হ্রাসের ফলাফলও প্রশমিত করবে। আবার [গণিত] নং বিক্রিয়াটি নিম্নরূপ- [গণিত] বিক্রিয়াটির উপর চাপের প্রভাব আলোচনা করা হলো- চাপের প্রভাব : এটি একটি গ্যাসীয় বিক্রিয়া এবং বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে বিক্রিয়াটি সম্মুখমুখী হলে অণুর সংখ্যা হ্রাস পায়। ফলে একই আয়তনে চাপও হ্রাস পায়। এই অবস্থায় বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানদিকে অগ্রসর হয়ে উৎপাদ বৃদ্ধি করে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করে। অপরদিকে চাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়কের পরিমাণও সাথে সাথে বৃদ্ধি পাবে। সুতরাং বলা যাচ্ছে যে প্রদত্ত [গণিত] ও [গণিত] নং বিক্রিয়ার সাম্যাবস্থার উপর লা-শাতেলীয় নীতি অনুসারে তাপ ও চাপের যথেষ্ট প্রভাব বিস্তার করে উৎপাদন মাত্রা নিয়ন্ত্রণ করে।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
সাম্যাবস্থায় নং বিক্রিয়াটির উপর তাপ ও নং বিক্রিয়াটির উপর চাপের প্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর