লা-শাতেলীয় নীতি প্রয়োগ করে কীভাবে সর্বোচ্চ [গণিত] যৌগ পাওয়া যায়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াকে নির্দেশ করে। বিক্রিয়াটি নিম্নরূপ- [গণিত] লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। উদ্দীপকের বিক্রিয়ায় এ নীতি অনুসারে নিম্নরূপে সর্বোচ্চ [গণিত] যৌগ বা [গণিত] উৎপাদন সম্ভব: [গণিত] অত্যানুকুল তাপমাত্রায় উৎপাদন: [গণিত] উৎপাদনের বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। তাই তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] উৎপাদন বৃদ্ধি করবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের ফলে বিক্রিয়ার হার এত কমে যায় যে কাজিত [গণিত] উৎপাদন করতে কয়েক বছরও লাগতে পারে। এই জন্য এমন একটি তাপমাত্রা ব্যবহার করতে হবে যে তাপমাত্রায় বিক্রিয়ার হারও ঠিক থাকবে এবং একই সাথে [গণিত] এর উৎপাদনও যথেষ্ট হবে। একে অত্যানুকুল তাপমাত্রা বলে। [গণিত] উৎপাদনে এই তাপমাত্রা [গণিত] অত্যানুকুল চাপে উৎপাদন: যেহেতু [গণিত] উৎপাদন বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা [গণিত] , বিক্রিয়কের মোল সংখ্যা [গণিত] , তাই লাশাতেলীয়ে নীতি অনুসারে চাপ বাড়ালে [গণিত] উৎপাদন বাড়বে। [গণিত] উৎপাদন লাভজনক করার জন্য অত্যানুকূল চাপে বিক্রিয়া সংঘটিত করা হয় ও এই চাপ হচ্ছে 200 atm। [গণিত] উৎপাদন স্থল থেকে [গণিত] সরিয়ে নেয়া: লা-শাতেলীয়ের নীতি অনুসারে [গণিত] অথবা [গণিত] এর ঘনমাত্রা বৃদ্ধি করলে অথবা [গণিত] এর ঘনমাত্রা হ্রাস করলে [গণিত] এর উৎপাদন বৃদ্ধি পাবে। তাই [গণিত] উৎপাদনের সাথে সাথে উৎপাদন স্থল থেকে [গণিত] সরিয়ে নেয়া হয়। [গণিত] প্রভাবক ব্যবহার: উৎপাদন হার সন্তোষজনক রাখার জন্য প্রভাবক হিসেবে [গণিত] ও প্রভাবকে উত্তেজক হিসেবে [গণিত] ব্যবহৃত হয় ।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
লা-শাতেলীয় নীতি প্রয়োগ করে কীভাবে সর্বোচ্চ যৌগ পাওয়া যায়? বিশ্লেষণ…
উদ্দীপক

Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর