কোনো বিক্রিয়ায় তাপের পরিবর্তন + 10 kJ/mol এবং বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি 70 kJ/mol হলে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি কত?
ক. 80 kJ/mol
খ. 60 kJ/mol
গ. 40 kJ/mol
ঘ. 30 kJ/mol
উত্তর: 80 kJ/mol
ব্যাখ্যা: কোনো বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন ΔH, বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তির পরিমাণ যথাক্রমে H₁ এবং H₂ হলে, এখানে, H₁ = 70 kJ/mol ΔH = 10 kJ/mol ΔH = উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি – বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি। বা, ΔH = H₂ – H₁ বা, H₂ = ΔH + H₁ বা, H₂ = (10 + 70) kJ/mol ∴ H₂ = 80 kJ/mol
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ