এসিড বৃষ্টির মূল উপাদান কী?
ক. C
খ. S
গ. H
ঘ. O
উত্তর: S
ব্যাখ্যা: প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায়, সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে। এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌলের বিভিন্ন যৌগ মিশ্রিত থাকে। বিশুদ্ধ না করে সেই সকল জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে এসব মৌলের অক্সাইডও বাতাসে চলে এসে বৃষ্টির পানির সাথে মিশে এসিড তৈরি করে। ফলে তখন যে বৃষ্টি হয় তার সাথে এ এসিডগুলো যথেষ্ট পরিমাণে মিশ্রিত থাকে বলে এ বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ