পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন প্রয়োগ করা হয় কেন?
উত্তর: পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে পিঁপড়ার শরীর থেকে যে রাসায়নিক পদার্থ প্রবেশ করে তাতে অম্লীয় উপাদান (ফরমিক এসিড) থাকে। ক্ষারধর্মী পদার্থ চুন (CaO) পিঁপড়া হতে নিঃসৃত ফরমিক এসিডের (H - COOH) সাথে প্রশমন বিক্রিয়া করে। ফলে এ পদার্থটি লাগানো হলে মানুষ জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা পায়। তাই পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন লাগানো হয়।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · সৃজনশীল
পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন প্রয়োগ করা হয় কেন?
উত্তর
