[গণিত] থেকে লাভজনক উপায়ে একটি নিরুদক এসিড কীভাবে তৈরি করবে সমীকরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের [গণিত] মৌলের পারমাণবিক সংখ্যা [গণিত] । কাজেই [গণিত] মৌলটি হলো সালফার। সালফারকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। [গণিত] সাধারণ অবস্থায় সালফার ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না। স্পর্শ চেম্বারে [গণিত] তাপমাত্রায় প্লাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে [গণিত] অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। [গণিত] এটি একটি উভমুখী বিক্রিয়া। লা-শাতেলিয় নীতি ব্যবহার করে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় [গণিত] এর পরিমাণ বৃদ্ধি করা যায়। বিক্রিয়াটি তপোৎপাদী। সুতরাং বিক্রিয়া তাপ কম হলে উৎপাদ বেশি হবে। আবার তাপমাত্রা কমালে বিক্রিয়ার হার কমে যায়।তখন উৎপাদের পরিমাণও কমে যায়। তাই সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য [গণিত] তাপমাত্রা অত্যানুকূল তাপমাত্রা হিসাবে স্থির করা হয়। এ তাপমাত্রায় অর্থনৈতিকভাবে লাভজনক পরিমাণে [গণিত] উৎপন্ন হয়। এতে প্রায় [গণিত] সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয়। তাই, [গণিত] কে [গণিত] এ শোষণ করে ধূমায়মান [গণিত] সালফিউরিক এসিড উৎপন্ন করা হয়। ধূমায়মান সালফিউরিক এসিডকে ওলিয়াম বলা হয়। এভাবেই সালফার থেকে লাভজনক উপায়ে নিরুদক এসিড [গণিত] উৎপন্ন করা যায়।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · সৃজনশীল
থেকে লাভজনক উপায়ে একটি নিরুদক এসিড কীভাবে তৈরি করবে সমীকরণসহ ব্যাখ্…
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
