উদ্দীপকে উল্লিখিত মৌলদ্বয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি মৌল ক্ষয়প্রাপ্ত হলেও অন্যটি হয় না-সমীকরণসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মৌলদ্বয় হলো অ্যালুমিনিয়াম ও লোহা। এই অ্যালুমিনিয়াম ও লোহাকে খোলা অবস্থায় রেখে দিলে লোহা ক্ষয়প্রাপ্ত হলেও অ্যালুমিনিয়াম ক্ষয় হয় না। নিম্নে লোহা ও অ্যালুমিনিয়ামের সাথে বাতাসের অক্সিজেন বিক্রিয়া আলোচনা করা হলো: লোহাকে বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে আয়রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আয়রন বায়ুর জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড (মরিচা) উৎপন্ন করে। উৎপন্ন আয়রন অক্সাইড ধাতব আয়রন থেকে পৃথক হয়ে পুনরায় ধাতুর পৃষ্ঠে বায়ুর সংস্পর্শে নিয়ে আসে এবং বিক্রিয়া করে আয়রন অক্সাইড বা মরিচা উৎপন্ন করে। [গণিত] মরিচা অপরদিকে অ্যালুমিনয়ামকে খোলা বাতাসে রেখে দিলে অ্যালুমিনিয়ামও লোহার ন্যায় অক্সিজেনের সাথে অনুরূপ অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। কিন্তু উৎপন্ন অ্যালুনিমিয়াম অক্সাইড ধাতব খন্ড থেকে অপসারিত হয় না বরং অ্যালুনিমিয়াম ধাতুর উপরে আবরণ হিসেবে থাকে। এই অ্যালুমিনিয়াম অক্সাইড নিচের স্তরের ধাতব অ্যালুমিনিয়ামকে পুনরায় বায়ুর সংস্পর্শে আসা থেকে রোধ করে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে খোলা অবস্থায় লোহার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ক্ষয়কারী আয়রন অক্সাইডে বা মরিচা উৎপন্ন হওয়ায় লোহা ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু অ্যালুমিনিয়ামের অক্সাইড অনুরূপ ক্ষয়কারী না হয়ে বরং অ্যালুমিনিয়ামকে বাতাসের স্পর্শ থেকে দূরে রাখে। তাই অ্যালুমিনিয়ামকে খোলা অবস্থায় রেখে দিলেও ক্ষয়প্রাপ্ত হয় না।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মৌলদ্বয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি মৌল ক্…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশন।উত্তর
