শেয়ারFacebookWhatsApp

আকরিক থেকে উদ্দীপকের [গণিত] নং মৌলটির নিষ্কাশন প্রক্রিয়া সমীরকণসহ বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের [গণিত] নং মৌলটি হলো অ্যালুমিনিয়াম। আকরিক থেকে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করা হলো: অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট বা পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড [গণিত] । একে বিভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধ করে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় এবং এর তড়িৎ বিশ্লেষণ হতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। বক্সাইট হতে বিভিন্ন অপদ্রব্য অপসারিত করে একে বিশুদ্ধ করা হয়, অতঃপর উত্তাপে এর পানি অপসারণ করে অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইডে রূপান্তরিত করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক প্রায় [গণিত] । এত উচ্চ তাপমাত্রা অর্জন ব্যয়বহুল; তাই সরাসরি অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিবর্তে এর সাথে ক্রাইওলাইট নামক খনিজের দ্রবণ মিশানো হয়। ক্রাইওলাইট [গণিত] এর গলনাঙ্ক [গণিত] । উভয়ের মিশ্রণ [গণিত] তাপমাত্রায় গলে যায় । একটি ইস্পাতের ট্যাংকের ভিতরের অংশ গ্রাফাইটের স্তর দ্বারা আবৃত করা হয়। এ গ্রাফাইট স্তর ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোড হিসেবে কয়েকটি গ্রাফাইড দন্ড ব্যবহৃত হয়। এ ট্যাংকে বিগলিত বক্সাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। এ তড়িৎ প্রবাহের কারণে অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিগ্নেষণ চলতে থাকে। ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু সঞ্চিত হতে থাকে। অ্যালুমিনিয়াম ক্রাইওলাইট এর অপেক্ষা ভারী হওয়ায় নিচের দিকে জমতে থাকে। এবং ট্যাংকের নিচ দিকে নির্গমন নলের প্লাগ মাঝে মাঝে খুলে এই অ্যালুমিনিয়াম ধাতুকে বের করে আনা হয়। অপরদিকে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, যা এ উচ্চ তাপমাত্রায় কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক বিক্রিয়াসমূহ নিম্নরূপ- [গণিত] অ্যানোডে জারণ: [গণিত] ক্যাথোড বিজারণ: [গণিত] [চিত্র] চিত্র: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশন।

SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · সৃজনশীল

আকরিক থেকে উদ্দীপকের নং মৌলটির নিষ্কাশন প্রক্রিয়া সমীরকণসহ বর্ণনা …

উদ্দীপক

আমাদের প্রয়োজনীয় দুটি ধাতু হলো: (i)(i) অ্যালুমিনিয়াম; (ii)(ii) লোহা।

Combined · 2018

উত্তর

যে রাসায়নিক কোষের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত জারণ-বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায় তাকে গ্যালভানিক কোষ বলে।

উত্তর

বক্সাইট এবং গ্যালেনা আকরিকদ্বয়ের মধ্যে গ্যালেনা আকরিকের ক্ষেত্রে তাপজারণ প্রযোজ্য। বক্সাইট (Al2O3.2H2O)\left(\mathrm{Al}_2 \mathrm{O}_3 .2 \mathrm{H}_2 \mathrm{O}\right) হলো অ্যালুমিনিয়ামের আকরিক এবং গ্যালেনা (PbS)\mathrm{(PbS)} হলো লেড়ের আকরিক। সাধারণত সালফাইড আকরিককে তাপজারণ করা হয়। যেহেতু গ্যালেনা হলো লেড সালফাইড (PbS)\mathrm{(PbS)} তাই গ্যালেনা আকরিককে তাপজারণ করে লেড অক্সাইডে পরিণত করে লেড ধাতু নিষ্কাশন করা হয় এবং এ তাপজারণে সালফার ডাইঅক্সাইড গ্যাসও উৎপন্ন হয়। PbS+O2→ΔPbO+SO2\mathrm{PbS}+\mathrm{O}_2 \xrightarrow{\Delta} \mathrm{PbO}+\mathrm{SO}_2

উত্তর

উদ্দীপকের (i)(i) নং মৌলটি হলো অ্যালুমিনিয়াম। আকরিক থেকে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করা হলো: অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট বা পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3.2H2O\mathrm{Al}_2 \mathrm{O}_3 .2 \mathrm{H}_2 \mathrm{O} । একে বিভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধ করে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় এবং এর তড়িৎ বিশ্লেষণ হতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। বক্সাইট হতে বিভিন্ন অপদ্রব্য অপসারিত করে একে বিশুদ্ধ করা হয়, অতঃপর উত্তাপে এর পানি অপসারণ করে অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইডে রূপান্তরিত করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক প্রায় 2050∘C2050^{\circ} \mathrm{C} । এত উচ্চ তাপমাত্রা অর্জন ব্যয়বহুল; তাই সরাসরি অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিবর্তে এর সাথে ক্রাইওলাইট নামক খনিজের দ্রবণ মিশানো হয়। ক্রাইওলাইট (Na3AlF6)\left(\mathrm{Na}_3 \mathrm{AlF}_6\right) এর গলনাঙ্ক 1000∘C1000^{\circ} \mathrm{C} । উভয়ের মিশ্রণ 900∘−950∘C900^{\circ}-950^{\circ} \mathrm{C} তাপমাত্রায় গলে যায় । একটি ইস্পাতের ট্যাংকের ভিতরের অংশ গ্রাফাইটের স্তর দ্বারা আবৃত করা হয়। এ গ্রাফাইট স্তর ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোড হিসেবে কয়েকটি গ্রাফাইড দন্ড ব্যবহৃত হয়। এ ট্যাংকে বিগলিত বক্সাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। এ তড়িৎ প্রবাহের কারণে অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিগ্নেষণ চলতে থাকে। ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু সঞ্চিত হতে থাকে। অ্যালুমিনিয়াম ক্রাইওলাইট এর অপেক্ষা ভারী হওয়ায় নিচের দিকে জমতে থাকে। এবং ট্যাংকের নিচ দিকে নির্গমন নলের প্লাগ মাঝে মাঝে খুলে এই অ্যালুমিনিয়াম ধাতুকে বের করে আনা হয়। অপরদিকে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, যা এ উচ্চ তাপমাত্রায় কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক বিক্রিয়াসমূহ নিম্নরূপ- Al2O3(l)→ Electrolyte 2Al3+(l)+3O2−(l)\mathrm{Al}_2 \mathrm{O}_3(\mathrm{l}) \xrightarrow{\text{ Electrolyte }} 2 \mathrm{Al}^{3+}(\mathrm{l})+3 \mathrm{O}^{2-}(\mathrm{l}) অ্যানোডে জারণ: O2−(I)⟶O+2e−\mathrm{O}^{2-}(\mathrm{I}) \longrightarrow \mathrm{O}+2 \mathrm{e}^{-} 2O⟶O2( g)2 \mathrm{O} \longrightarrow \mathrm{O}_2(\mathrm{~g}) ক্যাথোড বিজারণ: Al3+(l)+3e−⟶Al(l)\mathrm{Al}^{3+}(l)+3 \mathrm{e}^{-} \longrightarrow \mathrm{Al}(l) question image চিত্র: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশন।

উত্তর

উদ্দীপকের মৌলদ্বয় হলো অ্যালুমিনিয়াম ও লোহা। এই অ্যালুমিনিয়াম ও লোহাকে খোলা অবস্থায় রেখে দিলে লোহা ক্ষয়প্রাপ্ত হলেও অ্যালুমিনিয়াম ক্ষয় হয় না। নিম্নে লোহা ও অ্যালুমিনিয়ামের সাথে বাতাসের অক্সিজেন বিক্রিয়া আলোচনা করা হলো: লোহাকে বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে আয়রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আয়রন বায়ুর জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড (মরিচা) উৎপন্ন করে। উৎপন্ন আয়রন অক্সাইড ধাতব আয়রন থেকে পৃথক হয়ে পুনরায় ধাতুর পৃষ্ঠে বায়ুর সংস্পর্শে নিয়ে আসে এবং বিক্রিয়া করে আয়রন অক্সাইড বা মরিচা উৎপন্ন করে। 4Fe+6H2O+3O2⟶4Fe(OH)34 \mathrm{Fe}+6 \mathrm{H}_2 \mathrm{O}+3 \mathrm{O}_2 \longrightarrow 4 \mathrm{Fe}(\mathrm{OH})_3 2Fe(OH)3→−H2OFe2O3.nH2O2 \mathrm{Fe}(\mathrm{OH})_3 \xrightarrow{-\mathrm{H}_2 \mathrm{O}} \mathrm{Fe}_2 \mathrm{O}_3 . \mathrm{nH}_2 \mathrm{O} মরিচা অপরদিকে অ্যালুমিনয়ামকে খোলা বাতাসে রেখে দিলে অ্যালুমিনিয়ামও লোহার ন্যায় অক্সিজেনের সাথে অনুরূপ অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। কিন্তু উৎপন্ন অ্যালুনিমিয়াম অক্সাইড ধাতব খন্ড থেকে অপসারিত হয় না বরং অ্যালুনিমিয়াম ধাতুর উপরে আবরণ হিসেবে থাকে। এই অ্যালুমিনিয়াম অক্সাইড নিচের স্তরের ধাতব অ্যালুমিনিয়ামকে পুনরায় বায়ুর সংস্পর্শে আসা থেকে রোধ করে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে খোলা অবস্থায় লোহার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ক্ষয়কারী আয়রন অক্সাইডে বা মরিচা উৎপন্ন হওয়ায় লোহা ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু অ্যালুমিনিয়ামের অক্সাইড অনুরূপ ক্ষয়কারী না হয়ে বরং অ্যালুমিনিয়ামকে বাতাসের স্পর্শ থেকে দূরে রাখে। তাই অ্যালুমিনিয়ামকে খোলা অবস্থায় রেখে দিলেও ক্ষয়প্রাপ্ত হয় না।
SSCরসায়নঅধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ZnS+O2→′D′+E\mathrm{ZnS}+\mathrm{O}_2 \rightarrow{ }^{\prime} \mathrm{D}^{\prime}+\mathrm{E} (অম্লধর্মী)

Comilla · 2025

ক
সমাণু কাকে বলে?
খ
বর্ষাকালে পিচ্ছিল রাস্তায় বালু যোগ করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
'D′D^{\prime} থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ
'E′E^{\prime} যৌগ থেকে সালফিউরিক এসিড প্রস্তুতি সমীকরণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ZnS+O2→′D′+E\mathrm{ZnS}+\mathrm{O}_2 \rightarrow{ }^{\prime} \mathrm{D}^{\prime}+\mathrm{E} (অম্লধর্মী)

Comilla · 2025

ক
সমাণু কাকে বলে?
খ
বর্ষাকালে পিচ্ছিল রাস্তায় বালু যোগ করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
'D′D^{\prime} থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ
'E′E^{\prime} যৌগ থেকে সালফিউরিক এসিড প্রস্তুতি সমীকরণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্ষাকালে পিচ্ছিল রাস্তায় বালু যোগ করা হয় কেন? ব্যাখ্যা কর।

বর্ষাকালে পিচ্ছিল রাস্তায় বালু যোগ করা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমাণু কাকে বলে?

সমাণু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কার্বনের তিনটি আইসোটোপ হলো - 12C,13C,14C{ }^{12} \mathrm{C},{ }^{13} \mathrm{C},{ }^{14} \mathrm{C} এবং এদের শতকরা পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 99.35%,0.50%99.35 \%, 0.50 \% ও 0.15%0.15 \% ।

Rajshahi · 2016

ক
ধাতব বন্ধনের সংজ্ঞা দাও।
খ
বেকিং পাউডার কীভাবে কেক ফুলায়?
গ
উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ
উদ্দীপকের মৌলটি ব্যবহার করে ক্যালামাইন আকরিক থেকে মুক্ত জিংক ধাতু নিষ্কাশন করা সম্ভব-সমীকরণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কার্বনের তিনটি আইসোটোপ হলো - 12C,13C,14C{ }^{12} \mathrm{C},{ }^{13} \mathrm{C},{ }^{14} \mathrm{C} এবং এদের শতকরা পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 99.35%,0.50%99.35 \%, 0.50 \% ও 0.15%0.15 \% ।

Rajshahi · 2016

ক
ধাতব বন্ধনের সংজ্ঞা দাও।
খ
বেকিং পাউডার কীভাবে কেক ফুলায়?
গ
উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ
উদ্দীপকের মৌলটি ব্যবহার করে ক্যালামাইন আকরিক থেকে মুক্ত জিংক ধাতু নিষ্কাশন করা সম্ভব-সমীকরণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বেকিং পাউডার কীভাবে কেক ফুলায়?

বেকিং পাউডার কীভাবে কেক ফুলায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধাতব বন্ধনের সংজ্ঞা দাও।

ধাতব বন্ধনের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিম্নে পর্যায় সারণির খন্ডিত অংশ দেয়া হলো- question image [[ এখানে A,B,CA, B, C ও DD প্রতীকী অর্থে ব্যবহৃত মৌল]]

Dhaka · 2016

ক
ফিটকিরির সংকেত লেখো।
খ
হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস-ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কোন মৌলটি থেকে কীভাবে ওলিয়াম প্রস্তুত করবে? সমীকরণসহ ব্যাখ্যা করো।
ঘ
A,B,C\mathrm{A, B, C } ও D\mathrm{D } মৌলের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিম্নে পর্যায় সারণির খন্ডিত অংশ দেয়া হলো- question image [[ এখানে A,B,CA, B, C ও DD প্রতীকী অর্থে ব্যবহৃত মৌল]]

Dhaka · 2016

ক
ফিটকিরির সংকেত লেখো।
খ
হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস-ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কোন মৌলটি থেকে কীভাবে ওলিয়াম প্রস্তুত করবে? সমীকরণসহ ব্যাখ্যা করো।
ঘ
A,B,C\mathrm{A, B, C } ও D\mathrm{D } মৌলের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস-ব্যাখ্যা করো।

হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস-ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফিটকিরির সংকেত লেখো।

ফিটকিরির সংকেত লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।