ফ্রাশ পদ্ধতিতে মাঝের পাইপ দিয়ে নিচের কোনটি সংগঠিত হয়?
ক. সুপার হিটেড পানি প্রবেশ করানো হয়
খ. উচ্চচাপে বাতাস প্রবেশ করানো হয়
গ. গলিত সালফার বের হয়ে আসে
ঘ. গরম বাতাস প্রবাহিত করা হয়
উত্তর: গলিত সালফার বের হয়ে আসে
ব্যাখ্যা: ফ্রাশ পদ্ধতিতে মাঝের পাইপ দিয়ে গলিত সালফার বের হয়ে আসে। সালফার আহরণ পদ্ধতি: সালফারের খনির মধ্যে তিনটি এককেন্দ্রিক পাইপ প্রবেশ করানো হয়। সবচেয়ে বাইরের পাইপের মধ্য দিয়ে সুপার হিটেড পানি প্রবাহিত করা হয়। সুপার হিটেড পানির তাপমাত্রা সালফারের গলনাংক 115°C অপেক্ষা বেশি হওয়ায় সালফার গলে যায়। এরপর সবচেয়ে ভিতরের পাইপের মধ্য দিয়ে 20-22 বায়ুমণ্ডল চাপে বাতাস প্রবাহিত করা হয়। এর ফলে সবচেয়ে মাঝের পাইপ দিয়ে গলিত হলুদ বর্ণের সালফার উপরে উঠে এসে বাইরের পাত্রে জমা হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · MCQ
