নিচের ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও: [চিত্র] Q. X মৌলটি — i. এর আকরিক ক্যালামাইন ii. কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় iii. নিষ্কাশনের জন্য বাত্যাচুল্লি ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: X মৌলটি হলো আয়রন। কারণ ভূত্বকে আয়রনের শতকরা পরিমাণ 5%। আয়রন এর আকরিক ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। কিন্তু ক্যালামাইন জিংক এর আকরিক। অর্থাৎ, (i)নং সঠিক নয়। আয়রন মধ্যম সক্রিয় ধাতু। তাই আয়রন কে বাত্যাচুল্লির সাহায্যে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয়। অর্থাৎ, (ii) ও (iii) নং সঠিক।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · MCQ


