উদ্দীপকের P মৌলের বিশুদ্ধিকরণ চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের P মৌলটি কপার (Cu) এবং এর আকরিক চালকোসাইট [গণিত] । নিচে Cu মৌলের বিশুদ্ধকরণ চিত্রসহ বর্ণনা করা হলো- [চিত্র] আকরিক হতে নিষ্কাশিত ধাতুতে প্রায় 98% বিশুদ্ধ কপার থাকে। এ কপার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশোধন করে 99.9% কপার তৈরি করা হয়। নিচে কপার ধাতু বিশোধনের তড়িৎ বিশোধন বর্ণনা করা হলো: উপরের তড়িৎ বিশ্লেষণ কোষে অবিশুদ্ধ ব্লিস্টার কপারের মোটা পাতকে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে এবং বিশুদ্ধ কপারের একটি পাতলা পাত বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। কপার সালফেট দ্রবণ ও সালফিউরিক এসিডের মিশ্রণে পূর্ণ একটি ট্যাঙ্ক বা কোষের মধ্যে দুটি পাতকেই ডোবানো হয়। এ দ্রবণের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অবিশুদ্ধ কপার দ্রবীভূত হয় এবং বিজারণ প্রক্রিয়ায় বিশুদ্ধ কপার পাতলা পাতে জমা হয়। কোষে সংঘটিত বিক্রিয়া নিম্নরূপ: [গণিত] (ক্যাথোডে) [গণিত] (অ্যানোডে) অবিশুদ্ধ কপারের অপদ্রব্যগুলো ট্যাংকের তলায় গাদ হিসেবে জমা হয়।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের P মৌলের বিশুদ্ধিকরণ চিত্রসহ বর্ণনা কর।
উদ্দীপক
[এখানে P, Q, R প্রতীকী অর্থে ব্যবহৃত]Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
আকরিক হতে নিষ্কাশিত ধাতুতে প্রায় 98% বিশুদ্ধ কপার থাকে। এ কপার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশোধন করে 99.9% কপার তৈরি করা হয়। নিচে কপার ধাতু বিশোধনের তড়িৎ বিশোধন বর্ণনা করা হলো:
উপরের তড়িৎ বিশ্লেষণ কোষে অবিশুদ্ধ ব্লিস্টার কপারের মোটা পাতকে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে এবং বিশুদ্ধ কপারের একটি পাতলা পাত বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। কপার সালফেট দ্রবণ ও সালফিউরিক এসিডের মিশ্রণে পূর্ণ একটি ট্যাঙ্ক বা কোষের মধ্যে দুটি পাতকেই ডোবানো হয়। এ দ্রবণের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অবিশুদ্ধ কপার দ্রবীভূত হয় এবং বিজারণ প্রক্রিয়ায় বিশুদ্ধ কপার পাতলা পাতে জমা হয়। কোষে সংঘটিত বিক্রিয়া নিম্নরূপ:
(ক্যাথোডে)
(অ্যানোডে)
অবিশুদ্ধ কপারের অপদ্রব্যগুলো ট্যাংকের তলায় গাদ হিসেবে জমা হয়।উত্তর
