ব্লিচিং পাউডার জীবাণুকে মারে কোনটির সাহায্যে?
ক. জারণের মাধ্যমে
খ. বিজারণের মাধ্যমে
গ. থিতানোর মাধ্যমে
ঘ. প্রশমনের মাধ্যমে
উত্তর: জারণের মাধ্যমে
ব্যাখ্যা: পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো ক্লোরিনেশন। পানিতে নির্দিষ্ট পরিমাণ ব্লিচিং পাউডার অর্থাৎ Ca(OCl)Cl যোগ করলে উৎপন্ন ক্লোরিন জীবাণুকে জারিত করে মেরে ফেলে। [Cl] এর মাধ্যমে জীবাণুকে ধ্বংস করা হয় বলে এই পদ্ধতিকে ক্লোরিনেশন বলা হয়।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · MCQ