ক্ষারকসমূহ– i. ধাতুর বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড ii. এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে iii. এসিডকে প্রশমিত করে লবণ ও পানি উৎপন্ন করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইডসমূহকে ক্ষারক বলা হয়। অর্থাৎ, (i)নং সঠিক। ক্ষারক হলো ঐসব পদার্থ যা এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে। অর্থাৎ, (ii)নং সঠিক। কোনো ক্ষারক একটি এসিডকে প্রশমিত করলে লবণ ও পানি উৎপন্ন হয়। এসিড + ক্ষারক ⟶ লবণ + পানি। অর্থাৎ, (iii)নং সঠিক।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · MCQ