গ্লাস ক্লিনারের আইসো প্রোপাইল অ্যালকোহল কাচ থেকে কোনটিকে দ্রবীভূত করে?
ক. তেল
খ. চর্বি
গ. গ্রিজ
ঘ. জৈব পদার্থ
উত্তর: জৈব পদার্থ
ব্যাখ্যা: গ্লাস ক্লিনার: গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া ( [গণিত] )। অ্যামোনিয়া গ্যাস ( [গণিত] ) কে পানিতে দ্রবীভূত করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ( [গণিত] ) এর সাথে আইসো প্রোপাইল অ্যালকোহল [ [গণিত] ] মিশিয়ে গ্লাস ক্লিনার প্রস্তুত করা হয়। উল্লেখ্য, গ্লাস ক্লিনারকে যখন কাচের গায়ে দেওয়া হয় তখন [গণিত] কাচের তেল, চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে তেল বা চর্বি বা গ্রিজকে কাচ থেকে অপসারণ করে। যদি কাচের গায়ে কোনো জৈব পদার্থ লেগে থাকে তবে আইসো-প্রোপাইলঅ্যালকোহল সেই জৈব পদার্থকে দ্রবীভূত করে জৈব পদার্থকে কাচ থেকে অপসারিত করে।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ