উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং সোডা ব্যবহার করা হয়। সোডা আ্যাস এর সাথে নির্দিষ্ট সংখ্যক পানি অণু যুক্ত হয়ে ওয়াশিং সোডা উৎপন্ন হয়। Q. ওয়াশিং সোডার– i. রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট ii. অপর নাম কাপড় কাচা সোডা iii. এক অণুতে সোডা আ্যাস ও পানির অনুপাত 1:10 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। এর সংকেত [গণিত] । ওয়াশিং সোডাকে কাপড় কাচা সোডা বলা হয়। ওয়াশিং সোডাতে 1 অণুর সোডা আ্যাস এর সাথে 10 অণু পানি যুক্ত থাকে। সুতরাং ওয়াশিং সোডায় সোডা আ্যাস ও পানির অনুপাত 1:10।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ


