ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সকল ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী। কারণ ধাতুর স্ফটিকে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের কাজটি করে থাকে। ধাতব খণ্ডের দুই প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক (+) ও ঋণাত্মক (-) প্রান্ত সংযুক্ত করা হলে ইলেকট্রন ( [গণিত] ) গুলো ঋণাত্মক প্রান্ত হতে ধনাত্মক দিকে প্রবাহিত হবে। অর্থাৎ ধনাত্মক প্রান্ত হতে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এই সঞ্চারণশীল ইলেকট্রনের ( [গণিত] ) জন্যই মূলত ধাতুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়।
SSC রসায়ন অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা · সৃজনশীল
ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে কেন? ব্যাখ্যা করো।
উত্তর