শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে [গণিত] ও [গণিত] মৌলদ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের [গণিত] ও [গণিত] মৌলদ্বয়ের পারমাণবিক সংখ্যা যথাক্রমে [গণিত] ও [গণিত] । সুতরাং, মৌল দুটি যথাক্রমে কার্বন [গণিত] ও ক্লোরিন [গণিত] । [গণিত] ও [গণিত] নিজেদের মধ্যে [গণিত] যৌগ গঠন করে। কার্বন টেট্রাক্লোরাইড [গণিত] যৌগটি সমযোজী যৌগ এবং যৌগটিতে সমযোজী বন্ধন বিদ্যমান। [গণিত] এর ইলেকট্রন বিন্যাস হলো- [গণিত] এর ইলেকট্রন বিন্যাস— [গণিত] উত্তেজিত অবস্থায় কার্বনের [গণিত] অরবিটাল হতে একটি ইলেকট্রন খালি [গণিত] অরবিটালে স্থান করে নেয়। ফলে ইলেকট্রন বিন্যাসটি হয়- [গণিত] এই অবস্থায় কার্বনের সর্বশেষ শক্তিস্তরে চারটি বিজোড় ইলেকট্রন থাকে। আবার [গণিত] এর সর্বশেষ ৩য় শক্তিস্তরে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। চারটি ক্লোরিন পরমাণুর একটি করে মোট চারটি বিজোড় ইলেকট্রন একটি কার্বন পরমাণুর চারটি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে চারটি সমযোজী বন্ধন তৈরি করে [গণিত] যৌগ গঠন করে। [চিত্র]

SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল

উদ্দীপকে ও মৌলদ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো।

উদ্দীপক

question image [[এখানে A,B,C,DA, B, C, D প্রতীক অর্থে, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়।]]

Dinajpur · 2019

উত্তর

একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে যা একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে।

উত্তর

কোনা অধাতব মৌলের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো: O(8)→1 s22 s22px22py12pz1\mathrm{O}(8) \rightarrow 1 \mathrm{~s}^2 2 \mathrm{~s}^2 2 \mathrm{p}_{\mathrm{x}}^2 2 \mathrm{p}_{\mathrm{y}}^1 2 \mathrm{p}_{\mathrm{z}}^1 অক্সিজেন হলো একটি অধাতু এবং এর শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 22। সুতরাং, অক্সিজেনের যোজনী হলো 2। কোন মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। এখানে অক্সিজেনের শেষ কক্ষপথে 66 টি ইলেকট্রন আছে। সুতরাং অক্সিজেন এর যোজ্যতা ইলেকট্রন হলো 66। সুতরাং অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক নয়।

উত্তর

উদ্দীপকের A\mathrm{ A } ও D\mathrm{D} মৌলদ্বয়ের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 66 ও 1717। সুতরাং, মৌল দুটি যথাক্রমে কার্বন (C)\mathrm{ (C)} ও ক্লোরিন (Cl)\mathrm{(Cl)}। (C)\mathrm{ (C)} ও (Cl)\mathrm{(Cl)} নিজেদের মধ্যে CCl4\mathrm{CCl}_4 যৌগ গঠন করে। কার্বন টেট্রাক্লোরাইড (CCl4)\left(\mathrm{CCl}_4\right) যৌগটি সমযোজী যৌগ এবং যৌগটিতে সমযোজী বন্ধন বিদ্যমান। CC এর ইলেকট্রন বিন্যাস হলো- 6C→1 s22 s22px12py12pz0{ }_6 \mathrm{C} \rightarrow 1 \mathrm{~s}^2 2 \mathrm{~s}^2 2 \mathrm{p}_{\mathrm{x}}^1 2\mathrm{p}_{\mathrm{y}}^1 2 \mathrm{p}_{\mathrm{z}}^0 (Cl)\mathrm{(Cl)} এর ইলেকট্রন বিন্যাস— 17Cl→1 s22 s22p63 s23px23py23pz1{ }_{17} \mathrm{Cl} \rightarrow 1 \mathrm{~s}^2 2 \mathrm{~s}^2 2 \mathrm{p}^6 3 \mathrm{~s}^2 3 \mathrm{p}_{\mathrm{x}}^2 3 \mathrm{p}_{\mathrm{y}}^2 3 \mathrm{p}_{\mathrm{z}}^1 উত্তেজিত অবস্থায় কার্বনের 2s2 s অরবিটাল হতে একটি ইলেকট্রন খালি 2p2p অরবিটালে স্থান করে নেয়। ফলে ইলেকট্রন বিন্যাসটি হয়- ∗C6→1 s22 s12px12py12pz1{ }^* \mathrm{C}_6 \rightarrow 1 \mathrm{~s}^2 2 \mathrm{~s}^1 2 \mathrm{p}_{\mathrm{x}}^1 2\mathrm{p}_{\mathrm{y}}^1 2 \mathrm{p}_{\mathrm{z}}^1 এই অবস্থায় কার্বনের সর্বশেষ শক্তিস্তরে চারটি বিজোড় ইলেকট্রন থাকে। আবার (Cl)\mathrm{(Cl)} এর সর্বশেষ ৩য় শক্তিস্তরে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। চারটি ক্লোরিন পরমাণুর একটি করে মোট চারটি বিজোড় ইলেকট্রন একটি কার্বন পরমাণুর চারটি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে চারটি সমযোজী বন্ধন তৈরি করে CCl4\mathrm{CCl}_4 যৌগ গঠন করে। question image

উত্তর

উদ্দীপকের BB ও CC মৌলদ্বয়ের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 99 ও 1111। সুতরাং BB ও CC মৌলদ্বয় যথাক্রমে FF ও NaNa। সুতরাং, এদের দ্বারা গঠিত যৌগ NaFNaF। আবার, AA ও DD অর্থাৎ CC ও ClCl দ্বারা গঠিত যৌগ CCl4\mathrm{CCl}_4 । NaFNaF পানিতে দ্রবণীয় হলেও CCl4\mathrm{CCl}_4 দ্রবণীয় হয় না। নিম্নে বিশ্লেষণ করা হলো- পানি একটি পোলার যৌগ। পানির অণুতে বিদ্যমান হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে তড়িৎঋণাত্মকতার পার্থক্য অধিক হওয়ায় এদের মধ্যে পোলারায়ন ঘটে। ফলে অক্সিজেন (O)(O) পরমাণুটি আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন পরমাণু দুটি আংশিক ধনাত্মক চার্জপ্রাপ্ত হয়। question image চিত্র: পানির পোলারিটি কোনো আয়নিক যৌগকে পানিতে দ্রবীভূত করলে যৌগটি প্রথমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হবে। এক্ষেত্রে আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তটি পানির অণুর ঋণাত্মক প্রান্ত বা অক্সিজেন দ্বারা আকর্ষিত হবে। অপরদিকে, আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তটি নিম্নরূপে পানির ধনাত্মক বা হাইড্রোজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। ফলে আয়নিক যৌগ NaF\mathrm{NaF}পানিতে দ্রবণীয় হবে। question image চিত্র: পানির অণু সংযোজিত NaF\mathrm{NaF} অপরদিকে, কার্বন ও ক্লোরিন অধাতব হওয়ায় এরা তাদের কক্ষপথের ইলেকট্রন শেয়ার করে CCl4\mathrm{CCl}_4 সমযোজী যৌগ গঠন করে। question image আমরা জানি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। তাই CCl4\mathrm{CCl}_4 এর অণুর গঠনে প্রতিটি ClCl পরমাণু শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়। কিন্তু কার্বন পরমাণু চারদিকে চারটি ClCl পরমাণু দ্বারা সুষমভাবে পরিবেষ্টিত থাকে। ফলে কেন্দ্রীয় কার্বন পরমাণুর চারদিকের ক্লোরিন পরমাণুর আকর্ষণের লব্ধি শূন্য হয়। তাই এতে কোনো আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় না। ফলে CCl4\mathrm{CCl}_4 অণু সামগ্রিকভাবে অপোলার হয়। ফলে পোলার পানির অণু CCl4\mathrm{CCl}_4 অণুকে আকর্ষণ করার জন্য ধনাত্মক-ঋণাত্মক প্রান্ত বা পোল পায় না। ফলে CCl4\mathrm{CCl}_4 পানিতে দ্রবীভূত হয় না। অতএব, NaF পানিতে দ্রবীভূত হলেও CCl4\mathrm{CCl}_4 পানিতে দ্রবীভূত হয় না।
SSCরসায়নঅধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সুপ্ত যোজনী কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

সুপ্ত যোজনী কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? ব্যাখ্যা করো।

আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অধাতু হওয়া সত্ত্বেও কার্বন ধাতুর সাথে আয়নিক বন্ধন গঠন করে না কেন?

অধাতু হওয়া সত্ত্বেও কার্বন ধাতুর সাথে আয়নিক বন্ধন গঠন করে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.POCl3\mathrm{POCl}_3 যৌগে P এর সুপ্ত যোজনী কত?

POCl3\mathrm{POCl}_3 যৌগে P এর সুপ্ত যোজনী কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? ব্যাখ্যা করো।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.CCl4\mathrm{CCl}_4 অণুতে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন ব্যাখ্যা করো।

CCl4\mathrm{CCl}_4 অণুতে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.HCl একটি পোলার সমযোজী যৌগ— ব্যাখ্যা করো।

HCl একটি পোলার সমযোজী যৌগ— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্লোরিন (Cl\mathrm{Cl})-এর যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্ন-ব্যাখ্যা করো।

ক্লোরিন (Cl\mathrm{Cl})-এর যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্ন-ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রোজেন ফ্লোরাইড (HF\mathrm{HF}) কী পোলার যৌগ?

হাইড্রোজেন ফ্লোরাইড (HF\mathrm{HF}) কী পোলার যৌগ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফসফরাস ট্রাইক্লোরাইড (PCl3\mathrm{PCl}_3) যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো।

ফসফরাস ট্রাইক্লোরাইড (PCl3\mathrm{PCl}_3) যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.F এর যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন কেন?

F এর যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দুই এর নিয়ম কী? ব্যাখ্যা করো।

দুই এর নিয়ম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সুপ্ত যোজনী কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? ব্যাখ্যা করো।অধাতু হওয়া সত্ত্বেও কার্বন ধাতুর সাথে আয়নিক বন্ধন গঠন করে না কেন?[গণিত] যৌগে P এর সুপ্ত যোজনী কত?সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? ব্যাখ্যা করো।[গণিত] অণুতে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন ব্যাখ্যা করো।HCl একটি পোলার সমযোজী যৌগ— ব্যাখ্যা করো।ক্লোরিন ( [গণিত] )-এর যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্ন-ব্যাখ্যা করো।হাইড্রোজেন ফ্লোরাইড ( [গণিত] ) কী পোলার যৌগ?ফসফরাস ট্রাইক্লোরাইড ( [গণিত] ) যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো।F এর যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন কেন?দুই এর নিয়ম কী? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।