তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আলোকরশ্মি যেমন গামা রশ্মি এবং কণা যেমন আলফা ও বিটা কণা নিঃসরণ করার মাধ্যমে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তেজষ্ক্রিয় পদার্থ বলা হয়। তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রনের আকর্ষণ সাধারণ নিউক্লিয়াসের তুলনায় কম, তাই সহজেই ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে নতুন নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াসের ভাঙনে তেজষ্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাই, তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা কেন? ব্যাখ্যা করো।
উত্তর