HF একটি পোলার যৌগ- ব্যাখ্যা করো।
উত্তর: যে সমযোজী যৌগে পোলারিটির সৃষ্টি হয় তাকে পোলার যৌগ বলে। ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। তাই H-F এ শেয়ারকৃত ইলেকট্রনযুগল F পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয়। ফলে F পরমাণুতে আংশিক ঋণাত্মক প্রাপ্ত এবং H পরমাণুতে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এ কারণে HF পোলার যৌগ।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
HF একটি পোলার যৌগ- ব্যাখ্যা করো।
উত্তর