উদ্দীপকের Z মৌলটি এক পরমাণুক হলেও X মৌলটি দ্বি-পরমাণুক অণু গঠন করে- ডায়াগ্রামসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X মৌলটি F(9) এবং Z মৌলটি K(19)। K মৌলটি এক পরমাণুক হলেও F মৌলটি দ্বি-পরমাণুর অণু গঠন করে। নিচে ডায়াগ্রামসহ বিশ্লেষণ করা হলো- ফ্লোরিন (F) এর দ্বি-পরমাণুক গঠন: F পরমাণুর ইলেকট্রন বিন্যাস : [গণিত] ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। ফলে অষ্টক পূরণের জন্য F এর 1টি ইলেকট্রন প্রয়োজন। এ ক্ষেত্রে দুটি F পরমাণু পরস্পরের সাথে 1টি করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে [গণিত] অণু গঠন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস Ne(10) এর ইলেকট্রন বিন্যাস লাভ করে। [চিত্র] অর্থাৎ অষ্টক পূরণের জন্য F পরমাণু দ্বি-পরমাণুক [গণিত] অণু গঠন করে। K এর এক পরমাণুক গঠন: অপরদিকে K(19) এর ইলেকট্রন বিন্যাস – [গণিত] K পরমাণুর যোজ্যতা স্তরে 1টি মাত্র ইলেকট্রন আছে। ধাতব বন্ধনের মাধ্যমে K পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে, যেখানে ইলেকট্রনগুলো মুক্তভাবে বিচরণ করে। K পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে জোড়ায় জোড়ায় যুক্ত হয়ে অণু গঠন করে না বরং স্ফটিক আকার অবস্থান করে। তাই সাধারণ অবস্থায় একে এক পরমাণুক হিসেবে গণ্য করা হয়।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের Z মৌলটি এক পরমাণুক হলেও X মৌলটি দ্বি-পরমাণুক অণু গঠন করে-…
উদ্দীপক
[X, Y এবং Z প্রতীকী অর্থে ব্যবহৃত।]Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, যৌগের বন্ধন প্রকৃতি আয়নিক।উত্তর
অর্থাৎ অষ্টক পূরণের জন্য F পরমাণু দ্বি-পরমাণুক অণু গঠন করে।
K এর এক পরমাণুক গঠন: অপরদিকে K(19) এর ইলেকট্রন বিন্যাস –
K পরমাণুর যোজ্যতা স্তরে 1টি মাত্র ইলেকট্রন আছে। ধাতব বন্ধনের মাধ্যমে K পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে, যেখানে ইলেকট্রনগুলো মুক্তভাবে বিচরণ করে। K পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে জোড়ায় জোড়ায় যুক্ত হয়ে অণু গঠন করে না বরং স্ফটিক আকার অবস্থান করে। তাই সাধারণ অবস্থায় একে এক পরমাণুক হিসেবে গণ্য করা হয়।