উদ্দীপকের Q ও R মৌলের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া ভিন্ন কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, Q ও R মৌল দুটি যথাক্রমে ম্যাগনেশিয়াম (Mg) ও অক্সিজেন (O)। এদের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া ভিন্ন, নিচে তা ব্যাখ্যা করা হলো— ম্যাগনেশিয়াম (Mg) এর স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া : Mg এর ইলেকট্রন বিন্যাস : [গণিত] দেখা যাচ্ছে, Mg এর শেষ কক্ষপথে ২টি ইলেকট্রন রয়েছে, যা সে খুব সহজে দান করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ন্যায় স্থিতিশীলতা অর্জন করতে পারে। অর্থাৎ Mg মৌলটি ইলেকট্রন দান করে স্থিতিশীলতা অর্জন করে। অক্সিজেন (O) এর স্থিতিশীলতা অর্জন প্রক্রিয়া : O এর ইলেকট্রন বিন্যাস : [গণিত] দেখা যাচ্ছে, এর শেষ কক্ষপথে ২টি ইলেকট্রনের ঘাটতি থাকায় সে খুব সহজে ২টি ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ন্যায় স্থিতিশীলতা অর্জন করতে পারে। অর্থাৎ O মৌলটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, Q ও R মৌলের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া ভিন্ন।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের Q ও R মৌলের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া ভিন্ন কেন? বিশ্…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
A-মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর
=
= 39.1
সুতরাং, A মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর 39.1।উত্তর