আয়োডিনকে হ্যালোজেন বলা হয়— ব্যাখ্যা করো।
উত্তর: পর্যায় সারণির গ্রুপ-17 এর মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। আয়োডিন (I) 17নং গ্রুপের একটি হ্যালোজেন মৌল। 'হ্যালোজেন' শব্দের অর্থ হলো 'সামুদ্রিক লবণ উৎপাদক'। আয়োডিনকে প্রকৃতিতে মূলত সামুদ্রিক শেবাল বা লবণের উৎস থেকে পাওয়া যায় এবং এটি ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ (যেমন : NaI) গঠন করে। এছাড়া এর বাইরের স্তরে 7টি ইলেকট্রন থাকে, যা হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সাধারণ বৈশিষ্ট্য। তাই আয়োডিনকে হ্যালোজেন বলা হয়।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
আয়োডিনকে হ্যালোজেন বলা হয়— ব্যাখ্যা করো।
উত্তর