Mg এর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ম্যাগনেসিয়ামের (Mg) ইলেকট্রন বিন্যাস হলো : [গণিত] । যোজ্যতা ইলেকট্রন : জানা আছে, কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট যতটি ইলেকট্রন থাকে, তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। Mg এর সর্বশেষ (3য়) শক্তিস্তরে 2টি ইলেকট্রন থাকায় এর যোজ্যতা ইলেকট্রন 2। যোজনী : রাসায়নিক বন্ধন গঠনের সময় কোনো মৌল যতটি ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করে, তাকে যোজনী বলে। Mg স্থিতিশীলতা অর্জনের জন্য তার শেষস্তরের 2টি ইলেকট্রন ত্যাগ করে। তাই এর যোজনীও 2। যেহেতু Mg এর শেষ শক্তিস্তরের সবকটি ইলেকট্রনই বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাই এর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা একই।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
Mg এর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই কেন? ব্যাখ্যা করো।
উত্তর