শেয়ারFacebookWhatsApp

(ii) নং বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- [গণিত] নিচে বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো- তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটিতে [গণিত] এর মান ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং, তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যারে। অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, যে সকল উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় এবং বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটে তাদের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অর্পেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। এক্ষেত্রে আয়তনের হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে।

SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল

(ii) নং বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।

উদ্দীপক

(i) C2H6( g)+Cl2( g)⟶C2H5Cl(g)+HCl(g)+481 kJ\mathrm{C}_2 \mathrm{H}_6(\mathrm{~g})+\mathrm{Cl}_2(\mathrm{~g}) \longrightarrow \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{Cl}(\mathrm{g})+\mathrm{HCl}(\mathrm{g})+481 \mathrm{~kJ} [এখানে, C−H=414 kJ/mol,Cl−Cl=244 kJ/mol\mathrm{C}-\mathrm{H}=414 \mathrm{~kJ} / \mathrm{mol}, \mathrm{Cl}-\mathrm{Cl}=244 \mathrm{~kJ} / \mathrm{mol}, H−Cl=431 kJ/mol]\mathrm{H}-\mathrm{Cl}=431 \mathrm{~kJ} / \mathrm{mol}] (ii) N2( g)+3H2( g)⇌2NH3( g);ΔH=−92 kJ/mol\mathrm{N}_2(\mathrm{~g})+3 \mathrm{H}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{NH}_3(\mathrm{~g}) ; \Delta \mathrm{H}=-92 \mathrm{~kJ} / \mathrm{mol}.

Dinajpur · 2024

উত্তর

কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে।

উত্তর

হিলিয়াম (He) এর ইলেকট্রন বিন্যাস 1 s21 \mathrm{~s}^2 । অর্থাৎ হিলিয়ামের (He) সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। তাই স্বাভাবিকভাবে He এর অবস্থান পর্যায় সারণিতে দ্বিতীয় গ্রুপে মৃৎক্ষার ধাতুদের সাথে হওয়া উচিত। He এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় He গ্রুপ-2 এর মৌলসমূহের মত সক্রিয়তা, ধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করে না। সর্বোপরি, মৃৎক্ষার ধাতুদের সাথে ইলেকট্রন বিন্যাস ব্যতীত বৈশিষ্ট্যগত কোন মিল না থাকায় He কে গ্রুপ-2 এ না রেখে শূন্য (0) গ্রুপে রাখা হয়েছে।

উত্তর

উদ্দীপকের (i) নং বিক্রিয়া- C2H6+Cl2→C2H5Cl+HCl;ΔH=−481 kJ\mathrm{C}_2 \mathrm{H}_6+\mathrm{Cl}_2 \rightarrow \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{Cl}+\mathrm{HCl} ; \Delta \mathrm{H}=-481 \mathrm{~kJ} আমরা জানি, ΔH= পুরাতন বন্ধন ভাঙতে শক্তি - নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি \Delta \mathrm{H}=\text{ পুরাতন বন্ধন ভাঙতে শক্তি - নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি } বা, ΔH=(C2H6+Cl2)−(C2H5Cl+HCl)\Delta \mathrm{H}=\left(\mathrm{C}_2 \mathrm{H}_6+\mathrm{Cl}_2\right)-\left(\mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{Cl}+\mathrm{HCl}\right) question image বা, ΔH={6(C−H)+1(C−C)+1(Cl−Cl)}−{5(C−H)+1(C−C)+1(C−Cl)+1(H−Cl)}\begin{array}{r}\Delta H=\{6(C-H)+1(C-C)+1(C l-C l)\}-\{5(C-H) +1(C-C)+1(C-C l)+1(H-C l)\}\end{array} বা, ΔH={1(C−H)+1(Cl−Cl)}−{1(C−Cl)+1(H−Cl)}\Delta \mathrm{H}=\{1(\mathrm{C}-\mathrm{H})+1(\mathrm{Cl}-\mathrm{Cl})\}-\{1(\mathrm{C}-\mathrm{Cl})+1(\mathrm{H}-\mathrm{Cl})\} বা,−481=(414+244)−{(C−Cl)+431}-481=(414+244)-\{(\mathrm{C}-\mathrm{Cl})+431\} [উদ্দীপক হতে বন্ধন শক্তির মানগুলো বসিয়ে] বা, (C−Cl)=708 kJ/mol(\mathrm{C}-\mathrm{Cl})=708 \mathrm{~kJ} / \mathrm{mol} সুতরাং, (i) নং বিক্রিয়ার C - Cl এর বন্ধন শক্তি 708 kJ.mole ।

উত্তর

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- N2( g)+3H2( g)⇌2NH3( g);ΔH=−92 kJ\mathrm{N}_2(\mathrm{~g})+3 \mathrm{H}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{NH}_3(\mathrm{~g}) ; \Delta \mathrm{H}=-92 \mathrm{~kJ} নিচে বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো- তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটিতে ΔH\Delta \mathrm{H} এর মান ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং, তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যারে। অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, যে সকল উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় এবং বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটে তাদের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অর্পেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। এক্ষেত্রে আয়তনের হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন হ্রাস পাবে।
SSCরসায়নঅধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্যালভানাইজিং বলতে কী বুঝায়?

গ্যালভানাইজিং বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে Fe2+\mathrm{Fe}^{2+} জারক ও বিজারক হিসেবে কাজ করে?

কীভাবে Fe2+\mathrm{Fe}^{2+} জারক ও বিজারক হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য লেখো।

জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.Fe3O4\mathrm{Fe}_3 \mathrm{O}_4 যৌগে Fe এর জারণ সংখ্যা কত?

Fe3O4\mathrm{Fe}_3 \mathrm{O}_4 যৌগে Fe এর জারণ সংখ্যা কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.H2+Cl2→2HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

H2+Cl2→2HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদন সমাণুকরণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।

অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদন সমাণুকরণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।