শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিক্রিযায় লা-শাতেলিয়ার এর নীতির প্রয়োগ ঘটে কি? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের বিক্রিয়ার [গণিত] এবং [গণিত] এর বন্ধন শক্তি [গণিত] হওয়ায় [গণিত] মৌলটি হলো [গণিত] । সুতরাং বিক্রিয়াটি হবে, [গণিত] বিক্রিয়াটির ক্ষেত্রে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ ঘটে। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটি তাপোৎপাদী অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং চাপ বাড়ালে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে। ঘনমাত্রার প্রভাব : বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার সংশ্লিষ্ট কোনো উপাদান যেমন- [গণিত] বা [গণিত] যোগ করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার, বিক্রিয়ার সাম্যাবস্থায় [গণিত] যোগ করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে ।

SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকের বিক্রিযায় লা-শাতেলিয়ার এর নীতির প্রয়োগ ঘটে কি? যুক্তিস…

উদ্দীপক

3H2( g)+X2( g)⇌2XH3( g);ΔH=?3 \mathrm{H}_2(\mathrm{~g})+\mathrm{X}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{XH}_3(\mathrm{~g}) ; \Delta \mathrm{H}=? question image [X প্রতীকী অর্থে ব্যবহৃত]

Mymensingh · 2024

উত্তর

একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে।

উত্তর

স্থূল সংকেত যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। ফলে ভিন্ন আণবিক ভর বিশিষ্ট দুটি যৌগের স্থূল সংকেত এক হতে পারে। বেনজিনের আণরিক সংকেত C6H6\mathrm{C}_6 \mathrm{H}_6, আবার ইথাইন তথা অ্যাসিটিলিনের আণবিক সংকেত C2H2\mathrm{C}_2 \mathrm{H}_2 । উভয়েরই পরমাণুর সংখ্যার অনুপাত C : H=1 : 1। ফলে উভয়েরই স্থূল সংকেত একই (CH) হয়।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটি, 3H2( g)+X2( g)⇌2XH3( g)3 \mathrm{H}_2(\mathrm{~g})+\mathrm{X}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{XH}_3(\mathrm{~g}) আমরা জানি, ΔH=\Delta \mathrm{H}= পুরাতন বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি −- নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি =(3H2+X2)−(2X3)=\left(3 H_2+X_2\right)-\left(2 X_3\right) ={3(H−H)+(X≡X)}−{2×3×(X−H)}=\{3(\mathrm{H}-\mathrm{H})+(\mathrm{X} \equiv \mathrm{X})\}-\{2 \times 3 \times(\mathrm{X}-\mathrm{H})\} ={(3×436)+946}−(6×391)=\{(3 \times 436)+946\}-(6 \times 391) [∴ উদ্দীপক হতে বন্ধন শক্তির মানগুলো বসিয়ে পাই] =2254−2346=2254-2346 =−92 kJ=-92 \mathrm{~kJ} সুতরাং, উদ্দীপকের বিক্রিয়ার ΔH\Delta \mathrm{H} এর মান - 92 kJ ।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়ার ΔH=−92kj\Delta \mathrm{H}=-92 \mathrm{kj} এবং X≡X\mathrm{X} \equiv \mathrm{X} এর বন্ধন শক্তি 946 kJ/mol946 \mathrm{~kJ} / \mathrm{mol} হওয়ায় X2\mathrm{X}_2 মৌলটি হলো N2\mathrm{N}_2 । সুতরাং বিক্রিয়াটি হবে, 3H2( g)+N2( g)⇌2NH3( g);ΔH=−92 kJ3 \mathrm{H}_2(\mathrm{~g})+\mathrm{N}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{NH}_3(\mathrm{~g}) ; \Delta \mathrm{H}=-92 \mathrm{~kJ} বিক্রিয়াটির ক্ষেত্রে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ ঘটে। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটি তাপোৎপাদী অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ NH3−\mathrm{NH}_3- এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং চাপ বাড়ালে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন হ্রাস পাবে। ঘনমাত্রার প্রভাব : বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার সংশ্লিষ্ট কোনো উপাদান যেমন- N2\mathrm{N}_2 বা H2\mathrm{H}_2 যোগ করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ NH3−\mathrm{NH}_3^{-}-এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার, বিক্রিয়ার সাম্যাবস্থায় NH3\mathrm{NH}_3 যোগ করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে অগ্রসর হবে অর্থাৎ NH3\mathrm{NH}_3-এর উৎপাদন হ্রাস পাবে ।
SSCরসায়নঅধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্যালভানাইজিং বলতে কী বুঝায়?

গ্যালভানাইজিং বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে Fe2+\mathrm{Fe}^{2+} জারক ও বিজারক হিসেবে কাজ করে?

কীভাবে Fe2+\mathrm{Fe}^{2+} জারক ও বিজারক হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য লেখো।

জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.Fe3O4\mathrm{Fe}_3 \mathrm{O}_4 যৌগে Fe এর জারণ সংখ্যা কত?

Fe3O4\mathrm{Fe}_3 \mathrm{O}_4 যৌগে Fe এর জারণ সংখ্যা কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.H2+Cl2→2HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

H2+Cl2→2HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদন সমাণুকরণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।

অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদন সমাণুকরণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।