উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটির উপর তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হলো : [গণিত] ; [গণিত] এটি একটি তাপ উৎপাদী এবং উভমুখী বিক্রিয়া। লা-শাতেলীয় নীতি অনুযায়ী এর প্রভাব নিচে আলোচনা করা হলো : তাপের প্রভাব : যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী, তাই সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে সিস্টেম সেই বাড়তি তাপ শোষণ করার জন্য পশ্চাৎমুখী বিক্রিয়া ত্বরান্বিত করবে। ফলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে এবং বিক্রিয়ক এর মিথেন ও অক্সিজেনের পরিমাণ বাড়বে কিন্তু উৎপাদ হ্রাস পাবে। তাপমাত্রা কমালে সিস্টেম তাপ উৎপন্ন করার জন্য সম্মুখমুখী বিক্রিয়া বাড়িয়ে দেবে। ফলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্পের উৎপাদন বৃদ্ধি পাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটির বাম দিকে মোট বিক্রিয়ক 3 মোল গ্যাস ( [গণিত] ) এবং ডান দিকেও মোট 3 মোল গ্যাস ( [গণিত] ) রয়েছে। উভয় পাশে অণুর উৎপাদ সংখ্যা সমান হওয়ায় এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই। ঘনমাত্রার প্রভাব : সাম্যাবস্থায় যদি বিক্রিয়ক [গণিত] বা [গণিত] এর ঘনমাত্রা বাড়ানো হয়, তবে লা-শাতেলীয় নীতি অনুযায়ী সেই বাড়তি ঘনমাত্রা কমানোর জন্য বিক্রিয়াটি সম্মুখমুখে অগ্রসর হবে এবং বেশি উৎপাদ তৈরি করবে। যদি উৎপাদস্থল থেকে [গণিত] বা [গণিত] সরিয়ে নেওয়া হয় (ঘনমাত্রা কমানো হয়), তবে সাম্যাবস্থা বজায় রাখার জন্য বিক্রিয়াটি পুনরায় সম্মুখমুখে অগ্রসর হবে।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটির উপর তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচ…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
যেহেতু সকল তীব্র এসিড ও তীব্র ক্ষার বিক্রিয়া করে একমোল পানি উৎপন্ন করে, সেহেতু তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ – 57.34 kJ হয়।উত্তর
উত্তর