(i) ও (ii) বিক্রিয়ায় তাপের প্রভাব সম্পূর্ণ ভিন্ন লা-শাতেলিয়ারের নীতির আলোকে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রদত্ত বিক্রিয়া- (i) [গণিত] তাপ (ii) [গণিত] তাপ উদ্দীপকের বিক্রিয়া দুটিতে তাপের প্রভাব সম্পূর্ণ বিপরীতমুখী। নিচে লা-শাতেলিয়ার নীতির সাহায্যে বিশ্লেষণ করা হলো- তাপ বৃদ্ধির প্রভাব : (i) নং বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানদিকে সরে যাবে এবং উৎপাদ [গণিত] ও [গণিত] এর পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যদিকে, (ii) নং বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে সাম্যাবস্থা বামদিকে অগ্রসর হয়ে উৎপাদ [গণিত] এর পরিমাণ হ্রাস পাবে। তাপ হ্রাসের প্রভাব : (i) নং বিক্রিয়ায় তাপ হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থা বামদিকে সরে যাবে এবং উৎপাদ [গণিত] ও [গণিত] এর পরিমাণ হ্রাস পাবে। (ii) নং বিক্রিয়াটির তাপ হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডানদিকে সরে যাবে। ফলে উৎপাদ [গণিত] এর পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং (i) ও (ii) নং বিক্রিয়ায় তাপের প্রভাব সম্পূর্ণ বিপরীতমুখী ।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
(i) ও (ii) বিক্রিয়ায় তাপের প্রভাব সম্পূর্ণ ভিন্ন লা-শাতেলিয়ারের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
প্রক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে, বিক্রিয়কে এর P এর জারণ সংখ্যা +5 হলেও উৎপাদে P এর জারণ সংখ্যা +3 অর্থাৎ বিক্রিয়াটিতে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। সুতরাং, প্রক্রিয়াটি বিজারণ প্রক্রিয়া। আবার, বিক্রিয়কে Cl এর জারণ সংখ্যা -1 হলেও উৎপাদে Cl এর জারণ সংখ্যা 0। অর্থাৎ বিক্রিয়াটিতে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। সুতরাং প্রক্রিয়াটি জারণ প্রক্রিয়া।
দেখা যাচ্ছে যে, এ বিক্রিয়াটি ইলেকট্রন স্থানান্তর অর্থাৎ জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটেছে।
সুতরাং, বিক্রিয়াটি একটি Redox বা জারণ-বিজারণ বিক্রিয়া।উত্তর