(i) নং বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পেতে সাম্যাবস্থায় লা-শাতেলিয়ারের নীতির প্রয়োগ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি- [গণিত] প্রদত্ত বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পেতে সাম্যাবস্থায় লা-শাতোলিয়ার নীতির প্রয়োগ নিচে বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব : সমীকরণ থেকে দেখা যায় এটি একটি तापोत्पादী বিক্রিয়া। এক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে এ হ্রাসের ফলাফল প্রশমিত করার জন্য লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে অ্যামোনিয়া ( [গণিত] ) উৎপাদন বৃদ্ধি করবে। কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতিবেগের হ্রাস পায় বলে [গণিত] উৎপাদনের হার কমে যায়। তাই খুব নিম্ন নয় আবার খুব উচ্চ নয় এমন অত্যানুকূল তাপমাত্রায় (450° – 500°C) বিক্রিয়াটিকে পরিচালনা করা হয়। এ তাপমাত্রায় বিক্রিয়ার হারকে আরও বৃদ্ধি করার জন্য প্রভাবক হিসেবে Fe এবং প্রভাবক সহায়ক হিসেবে Mo কে ব্যবহার করা হয়। চাপের প্রভাব : [গণিত] উৎপাদনে সাম্য বিক্রিয়া হতে দেখা যায়, এক মোল [গণিত] ও তিন মোল [গণিত] এর বিক্রিয়ায় দুই মোল [গণিত] উৎপন্ন হয়েছে। অর্থাৎ বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটে। লা-শাতেলিয়ারের নীতি অনুসারে চাপ প্রয়োগের ফলে আয়তনের হ্রাস করে সাম্যের অবস্থান ডান দিকে সরে যায় অর্থাৎ [গণিত] এর উৎপাদন বৃদ্ধি পায়। এক্ষেত্রে 200 বায়ুচাপ প্রয়োগ করে সর্বোচ্চ পরিমাণ [গণিত] উৎপাদন করা সম্ভব হয়। ঘনমাত্রার প্রভাব : লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়ক পদার্থগুলোর ঘনমাত্রা বাড়ালে এবং বিক্রিয়াজাত পদার্থের ঘনমাত্রা কমালে সম্মুখ বিক্রিয়া হয়। এ বিক্রিয়ায় যদি অ্যামোনিয়ার ঘনমাত্রা কমানো হয় তবে বিক্রিয়াটি সম্মুখের দিকে হয়। সেজন্য অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে সরিয়ে ফেলা হয়। ফলে বিক্রিয়া সম্মুখ দিকে হতে থাকে এবং অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
(i) নং বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পেতে সাম্যাবস্থায় লা-শাতেলিয়ারের নী…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর