(ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব লা-শাতেলিয়ার নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি নিয়ে পাই, [গণিত] উপরিউক্ত বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া এবং বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ভিন্ন। কাজেই বিক্রিয়াটিতে তাপ ও চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো— তাপমাত্রার প্রভাব : প্রদত্ত বিক্রিয়ায় [গণিত] এর মান ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপোৎপাদী, অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (2 + 1 = 3) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] এর উৎপাদন বাড়বে। আবার, চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে।
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
(ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব লা-শাতেলিয়ার নীতি…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর