উদ্দীপকের X, R ও Y মৌলের তড়িৎ ঋণাত্মকতার ক্রম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X, R ও Y মৌলত্রয় যথাক্রমে ফসফরাস ( [গণিত] ), সালফার ( [গণিত] ) ও ক্লোরিন ( [গণিত] )। এরা প্রত্যেকে পর্যায় সারণির ৩য় পর্যায়ের মৌল। এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম নিচে ব্যাখ্যা করা হলো :— তড়িৎ ঋণাত্মকতার ক্রম: জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে বামদিক হতে ডানদিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোনো নতুন শক্তিস্তর যুক্ত হয় না। কিন্তু নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনের উপর আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। এজন্য সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায়। ফলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। উদ্দীপকের ৩য় পর্যায়ের P, S, Cl মৌল তিনটির মধ্যে Cl মৌলটি সর্বডানে অবস্থিত হওয়ায় এর আকার সবচেয়ে ক্ষুদ্র। তাই Cl এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। পক্ষান্তরে P এর পারমাণবিক আকার সবচেয়ে বড়ো হওয়ায় এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। সুতরাং S এর তড়িৎ ঋণাত্মকতা Cl অপেক্ষা কম ও P অপেক্ষা বেশি। অর্থাৎ, মৌল তিনটির তড়িৎ ঋণাত্মকতার ক্রম: [গণিত]
SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের X, R ও Y মৌলের তড়িৎ ঋণাত্মকতার ক্রম ব্যাখ্যা করো।
উদ্দীপক
[এখানে X, Q, R, Y ও Z প্রতীকী অর্থে ব্যবহৃত।Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর