শেয়ারFacebookWhatsApp

লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী (ii) নং বিক্রিয়ার উপর তাপ ও চাপের প্রভাব বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- [গণিত] বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। নিচে লা-শাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটির উপর তাপ ও চাপের প্রভাব বর্ণনা করা হলো- তাপের প্রভাব: বিক্রিয়াটির তাপীয় পরিবর্তন (∆H) ধনাত্মক হওয়ায় এটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, এ বিক্রিয়ার সাম্যাবস্থায় অধিক তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে গিয়ে উৎপাদ AB এর পরিমাণ বৃদ্ধি করবে। আবার সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ AB এর বিয়োজন হ্রাস পায় এবং উৎপাদের পরিমাণ কমে যায়। চাপের প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট মোল সংখ্যা (1+1)=2 এবং উৎপাদের মোট মোল সংখ্যাও 2, অর্থাৎ এ বিক্রিয়ায় মোলের পরিবর্তন হয় না। জানা আছে, যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণু সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না, সে সকল বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। সুতরাং বলা যায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।

SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল

লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী (ii) নং বিক্রিয়ার উপর তাপ ও চাপের প্রভাব …

উদ্দীপক

(i) 4 K+O2→2 K2O4 \mathrm{~K}+\mathrm{O}_2 \rightarrow 2 \mathrm{~K}_2 \mathrm{O} (ii) A2( g)+B2( g)⇌2AB(g)\mathrm{A}_2(\mathrm{~g})+\mathrm{B}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{AB}(\mathrm{g}) (তাপীয় পরিবর্তন ধনাত্মক)

Jessore · 2025

উত্তর

যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমাণু বলা হয় এবং একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে।

উত্তর

গ্যালভানিক কোষে লবণ সেতু অত্যন্ত প্রয়োজনীয়। এর কারণ- ১. এটি দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২. এটি দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে একটি পূর্ণাঙ্গ কোষ গঠন করে। ৩. দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। ৪. লবণ সেতুর কারণে কোনো তড়িৎদ্বারে অতিরিক্ত তড়িৎ আধান জমা হতে পারে না; তড়িৎদ্বারে অতিরিক্ত তড়িৎ আধান জমতে বাঁধার সৃষ্টি করে। ৫. সার্বক্ষণিক তড়িৎপ্রবাহ বজায় রাখতে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- A2( g)+B2( g)⇌2AB(g);ΔH=(+)ve\mathrm{A}_2(\mathrm{~g})+\mathrm{B}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{AB}(\mathrm{g}) ; \Delta \mathrm{H}=(+) \mathrm{ve} বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। নিচে লা-শাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটির উপর তাপ ও চাপের প্রভাব বর্ণনা করা হলো- তাপের প্রভাব: বিক্রিয়াটির তাপীয় পরিবর্তন (∆H) ধনাত্মক হওয়ায় এটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, এ বিক্রিয়ার সাম্যাবস্থায় অধিক তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে গিয়ে উৎপাদ AB এর পরিমাণ বৃদ্ধি করবে। আবার সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ AB এর বিয়োজন হ্রাস পায় এবং উৎপাদের পরিমাণ কমে যায়। চাপের প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট মোল সংখ্যা (1+1)=2 এবং উৎপাদের মোট মোল সংখ্যাও 2, অর্থাৎ এ বিক্রিয়ায় মোলের পরিবর্তন হয় না। জানা আছে, যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণু সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না, সে সকল বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। সুতরাং বলা যায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।

উত্তর

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি- 4 K+O2⟶2 K2O4 \mathrm{~K}+\mathrm{O}_2 \longrightarrow 2 \mathrm{~K}_2 \mathrm{O} উপরিউক্ত বিক্রিয়াটি সংযোজন, সংশ্লেষণ, দহন ও জারণ-বিজারণ এই চার প্রকার বিক্রিয়ার অন্তর্ভুক্ত। নিচে যুক্তিসহ তা বিশ্লেষণ করা হলো- সংশ্লেষণ বিক্রিয়া: এ বিক্রিয়ায় K ও O2\mathrm{O}_2 উভয়ই মৌলিক পদার্থ। বিক্রিয়াটিতে একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ K2O\mathrm{K}_2 \mathrm{O} তৈরি করে। কাজেই এটি সংশ্লেষণ বিক্রিয়া। একে সংযোজন বিক্রিয়াও বলা যায়। কেননা সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার একটি শ্রেণি। সংযোজন বিক্রিয়ায় একাধিক পদার্থ সংযুক্ত হয়ে একটিমাত্র পদার্থে পরিণত হয়। এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ মৌলিক বা যৌগিক উভয়ই হতে পারে। দহন বিক্রিয়া: এ বিক্রিয়ায় K ধাতু O2\mathrm{O}_2 এর সাথে বিক্রিয়া করে উৎপাদ K2O\mathrm{K}_2 \mathrm{O} তৈরি করে। এক্ষেত্রে K কে অক্সিজেনে পুড়িয়ে K2O\mathrm{K}_2 \mathrm{O} তৈরি হয় বলে এটিকে দহন বিক্রিয়া বলে। জারণ-বিজারণ বিক্রিয়া: বিক্রিয়াটিতে বিক্রিয়ক K এর জারণ মান শূন্য (0) থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদ যৌগ (K2O\mathrm{K}_2 \mathrm{O})-এ জারণ মান+1 হয়েছে। এজন্য K এর জারণ ঘটে। অপরদিকে বিক্রিয়ক O2\mathrm{O}_2 এর জারণ মান শূন্য (0) থেকে হ্রাস পেয়ে উৎপাদ K2O\mathrm{K}_2 \mathrm{O} যৌগে -2 হয়েছে। এজন্য O2\mathrm{O}_2 এর বিজারণ ঘটে। question image অর্থাৎ, বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া। সুতরাং বলা যায়, উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি সংশ্লেষণ, সংযোজন, দহন এবং জারণ-বিজারণ বিক্রিয়া।
SSCরসায়নঅধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্যালভানাইজিং বলতে কী বুঝায়?

গ্যালভানাইজিং বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে Fe2+\mathrm{Fe}^{2+} জারক ও বিজারক হিসেবে কাজ করে?

কীভাবে Fe2+\mathrm{Fe}^{2+} জারক ও বিজারক হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য লেখো।

জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.Fe3O4\mathrm{Fe}_3 \mathrm{O}_4 যৌগে Fe এর জারণ সংখ্যা কত?

Fe3O4\mathrm{Fe}_3 \mathrm{O}_4 যৌগে Fe এর জারণ সংখ্যা কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.H2+Cl2→2HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

H2+Cl2→2HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদন সমাণুকরণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।

অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদন সমাণুকরণ বিক্রিয়া- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।