কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?
উত্তর: কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ কেলাসাকারে থাকে। তাদের কেলাস ল্যাটিসসমূহ ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা সুশৃঙ্খল জ্যামিতিক আকারে এমনভাবে সজ্জিত থাকে যেন একই ধরনের আধানবিশিষ্ট আয়নসমূহ পরস্পর থেকে যত দূরে সম্ভব এবং বিপরীত আধানবিশিষ্ট আয়নসমূহ যত নিকটে সম্ভব অবস্থান করতে পারে। বিদ্যুৎ পরিবহনের শর্ত হলো মুক্ত আয়নের চলাচল। কেলাস অবস্থায় আয়নের চলাচল করতে পারে না বলে কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে না।
SSC রসায়ন অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা · সৃজনশীল
কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?
উত্তর