[গণিত] একটি পোলার যৌগ- ব্যাখ্যা করো।
উত্তর: পানি একটি পোলার সমযোজী যৌগ। পানিতে প্রায় সকল আয়নিক যৌগ দ্রবীভূত হয়। বন্ধন গঠনের পর পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যবর্তী শেয়ারকৃত ইলেকট্রনকে উভয় পরমাণুর নিউক্লিয়াস আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষমতা, (তড়িৎঋণাত্মকতা) হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের বেশি থাকে। আকর্ষণের কারণে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনযুগল অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়। যার ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের এবং হাইড্রোজেনে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই ঘটনাকে যৌগের পোলারিটি বলা হয়। পানিতে পোলারিটির সৃষ্টি হয় বলে এটি একটি পোলার সমযোজী যৌগ। [চিত্র]
SSC রসায়ন অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা · সৃজনশীল
একটি পোলার যৌগ- ব্যাখ্যা করো।
উত্তর
