রাসায়নিক সাম্যাবস্থা একটি চলমান প্রক্রিয়া- ব্যাখ্যা কর।
উত্তর: উভমুখী বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয়। বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। একইসাথে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়। একসময় সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। তখন বিক্রিয়াটিকে স্থির বলে মনে হয়। কিন্তু এই সাম্যাবস্থায় দুটি বিক্রিয়াই আসলে সমানভাবে চলতে থাকে। তাই বলা যায়, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা।
SSC রসায়ন অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা · সৃজনশীল
রাসায়নিক সাম্যাবস্থা একটি চলমান প্রক্রিয়া- ব্যাখ্যা কর।
উত্তর