রসায়নের উন্নতিতে মডেল [গণিত] ও [গণিত] এর কোনটি অধিক ভূমিকা রাখে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত [গণিত] ও [গণিত] নং মডেলের মাধ্যমে যথাক্রমে বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেল নির্দেশ করা হয়েছে। রসায়নের উন্নতির ক্ষেত্রে এই দুই মডেলের গুরুত্ব অপরিসীম। পরমাণুর গঠন এবং কার্যপ্রণালী বর্ণনায় এই দুই মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও দুই মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে তাদের মডেল হতে প্রাপ্ত তথ্য রসায়নের সামনের দিকে এগিয়ে যাবার পথ প্রশস্ত করেছে। নিচে বিষয়টি যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- [গণিত] বোর মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করেছে। [গণিত] রাদারফোর্ডের মডেলে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। বোর মডেলে বলা হয়, ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতকগুলো স্থায়ী গোলাকার কক্ষপথে আবর্তন করছে। [গণিত] রাদারফোর্ডের মডেলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। কিন্তু বোর মডেলে বলা হয়েছে ইলেকট্রনসমূহ সবসময় নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে। [গণিত] রাদারফোর্ডের মডেলে রেখা বর্ণালির কোনো ধারণা দেওয়া হয়নি। বোরের মডেলে পরমাণুর রেখা বর্ণালির উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে। এ সকল কারণে বলা যায় যে, মডেল দুটির মধ্যে [গণিত] নং মডেল তথা বোরের পরমাণু মডেলটি রসায়নের উন্নতিতে অধিক ভূমিকা রাখে।
SSC রসায়ন অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা · সৃজনশীল
রসায়নের উন্নতিতে মডেল ও এর কোনটি অধিক ভূমিকা রাখে? যুক্তিসহ মতামত…
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর