নিচের কোন ক্ষেত্রে পানির তাপমাত্রা সবচেয়ে বেশি হ্রাস পাবে?
ক. পানিতে 5g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে
খ. পানিতে 10g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে
গ. পানিতে 15g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করল
ঘ. পানিতে 20g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে
উত্তর: পানিতে 20g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে
ব্যাখ্যা: পানিতে 20 g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে পানির তাপমাত্রা সবচেয়ে বেশি হ্রাস পাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে যোগ করলে তাপ শোষিত হয়। ফলে পানির তাপমাত্রা হ্রাস পায়। পানিত যত বেশি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হবে, তত বেশি পানির তাপমাত্রা হ্রাস পাবে। উল্লিখিত অপশনসমূহে 5g, 15g এবং 20g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয়েছে। যেখানে 20g সবচেয়ে বেশি। তাই পানিতে 20g অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে পানির, তাপমাত্রা সবচেয়ে বেশি হ্রাস পাবে।
SSC রসায়ন অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) · MCQ
