নিচের কোনটি সঠিক?
ক. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে।
খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই।
গ. তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায়।
ঘ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন নেই।
উত্তর: তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই।
ব্যাখ্যা: তরল পদার্থের আকার ও আয়তন সম্পর্কিত সঠিক তথ্যটি হচ্ছে- তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। এছাড়াও পদার্থের আকার ও আয়তন সম্পর্কিত তথ্যগুলো: গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার ও আয়তন নেই। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। তবে এতে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। সকল কঠিন পদার্থের অবশ্যই নির্দিষ্ট আকার এবং আয়তন বিদ্যমান।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ
