প্রমাণ করো যে, OA রেখাংশ স্পর্শ জ্যা KM এর লম্বদ্বিখন্ডক।
উত্তর: [চিত্র] মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে বৃত্তে AK ও AE দুইটি স্পর্শক। K, E এবং O, A যোগ করি। KM হচ্ছে স্পর্শ জ্যা। AO রেখাংশ KM জ্যাকে T বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, OA রেখাংশ KM স্পর্শ জ্যা-এর লম্বদ্বিখন্ডক। প্রমাণ : ধাপ-১: ∆ OKA এবং ∆ OMA এর মধ্যে OK = OM [∵ একই বৃত্তের ব্যাসার্ধ] AK = AM [বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় সমান] এবং OA = OA [সাধারণ বাহু] ∴ ∆ OKA ≅ ∆ OMA [বাহু-বাহু-বাহু উপপাদ্য] ∴ ∠KOA = ∠MOA অর্থাৎ, ∠KOT = ∠MOT ধাপ-২: এখন, ∆ OKT ও ∆ OMT-এ, OK = OM [একই বৃত্তের ব্যাসার্ধ] OT = OT [সাধারণ বাহু] এবং অন্তর্ভুক্ত ∠KOT = অন্তর্ভুক্ত ∠MOT [ধাপ (১) হতে] ∴ ∆ OKT ≅ ∆ OMT [বাহু-কোণ-বাহু উপপাদ্য] KT = MT এবং ∠KTO = ∠MTO ধাপ-৩: এখন, ∠KTM = 2 সমকোণ [সরলকোণ বলে] বা, ∠KTO + ∠MTO = 2 সমকোণ বা, ∠KTO + ∠KTO = 2 সমকোণ [ধাপ (২) হতে] বা, 2∠KTO = 2 সমকোণ ∴ ∠KTO = 1 সমকোণ ∴ ∠MTO = ∠KTO = 1 সমকোণ ∴ OT ⊥ KM অর্থাৎ, OA ⊥ KM আবার, KT = MT ∴ OA, KM কে সমদ্বিখণ্ডিত করে। অতএব, OA রেখাংশ স্পর্শ জ্যা KM এর লম্বদ্বিখন্ডক। (প্রমাণিত)
SSC গণিত Chapter 8 : বৃত্ত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গণিত · Chapter 8 : বৃত্ত · সৃজনশীল
প্রমাণ করো যে, OA রেখাংশ স্পর্শ জ্যা KM এর লম্বদ্বিখন্ডক।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ABDC একটি বৃত্ত। AB ব্যাস এবং CD ব্যাস ভিন্ন যেকোনো একটি জ্যা।
প্রমাণ করতে হবে যে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। অর্থাৎ, AB > CD.
অঙ্কন : O, C এবং O, D যোগ করি।
প্রমাণ : OA = OB = OC = OD [একই বৃত্তের ব্যাসার্ধ]
এখন, ∆ OCD-এ, OC + OD > CD
[∵ ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর]
বা, OA + OB > CD [∵ OA = OB = OC = OD]
∴ AB > CD
অর্থাৎ, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। (প্রমাণিত)উত্তর
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে KLMN চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে।
প্রমাণ করতে হবে যে, ∠LKN + ∠LMN = 180°.
অঙ্কন : O, L ও O, N যোগ করি।
প্রমাণ :
ধাপ ১. একই চাপ LKN এর উপর দন্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ∠LON এবং বৃত্তস্থ কোণ ∠LMN
∴ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ∠LON = 2(বৃত্তস্থ ∠LMN)
[একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ]
অর্থাৎ প্রবৃদ্ধ ∠LON = 2∠LMN
ধাপ ২. আবার, একই চাপ LMN এর উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ∠LON এবং বৃত্তস্থ কোণ ∠LKN.
∴ কেন্দ্রস্থ ∠LON = 2 (বৃত্তস্থ ∠LKN)
[একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ]
অর্থাৎ ∠LON = 2∠LKN
∴ প্রবৃদ্ধ কোণ ∠LON + ∠LON = 2(∠LMN + ∠LKN)
কিন্তু প্রবৃদ্ধ কোণ ∠LON + ∠LON = 360°
∴ 2(∠LMN + ∠LKN) = 360°
বা, ∠LMN + ∠LKN =
∴ ∠LKN + ∠LMN = 180°. (প্রমাণিত)উত্তর
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে বৃত্তে AK ও AE দুইটি স্পর্শক। K, E এবং O, A যোগ করি। KM হচ্ছে স্পর্শ জ্যা। AO রেখাংশ KM জ্যাকে T বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যে, OA রেখাংশ KM স্পর্শ জ্যা-এর লম্বদ্বিখন্ডক।
প্রমাণ :
ধাপ-১: ∆ OKA এবং ∆ OMA এর মধ্যে
OK = OM [∵ একই বৃত্তের ব্যাসার্ধ]
AK = AM [বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় সমান]
এবং OA = OA [সাধারণ বাহু]
∴ ∆ OKA ≅ ∆ OMA [বাহু-বাহু-বাহু উপপাদ্য]
∴ ∠KOA = ∠MOA
অর্থাৎ, ∠KOT = ∠MOT
ধাপ-২: এখন, ∆ OKT ও ∆ OMT-এ,
OK = OM [একই বৃত্তের ব্যাসার্ধ]
OT = OT [সাধারণ বাহু]
এবং অন্তর্ভুক্ত ∠KOT = অন্তর্ভুক্ত ∠MOT [ধাপ (১) হতে]
∴ ∆ OKT ≅ ∆ OMT [বাহু-কোণ-বাহু উপপাদ্য]
KT = MT এবং ∠KTO = ∠MTO
ধাপ-৩: এখন, ∠KTM = 2 সমকোণ [সরলকোণ বলে]
বা, ∠KTO + ∠MTO = 2 সমকোণ
বা, ∠KTO + ∠KTO = 2 সমকোণ [ধাপ (২) হতে]
বা, 2∠KTO = 2 সমকোণ
∴ ∠KTO = 1 সমকোণ
∴ ∠MTO = ∠KTO = 1 সমকোণ
∴ OT ⊥ KM অর্থাৎ, OA ⊥ KM
আবার, KT = MT
∴ OA, KM কে সমদ্বিখণ্ডিত করে।
অতএব, OA রেখাংশ স্পর্শ জ্যা KM এর লম্বদ্বিখন্ডক। (প্রমাণিত)


