উদ্দীপকের ব্যক্তির ঘাস সংরক্ষণের যে কোনো একটি পদ্ধতির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি বিভিন্ন পদ্ধতিতে কাঁচা ঘাস সংরক্ষণ করেন। সাধারণত সবুজ কাঁচা ঘাস দুই উপায়ে সংরক্ষণ করা যায়। তার মধ্যে একটি হলো রসালো অবস্থায় 'সাইলেজ' এবং শুষ্ক অবস্থায় 'হে'। নিচে সাইলেজ পদ্ধতিতে সবুজ কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো - বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা গেলেও ভুট্টা ও আলফা-আলফা দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নত মানের হয়। ভুট্টার সাইলেজ গবাদিপশু বিশেষ করে দুধাল গাভীর জন্য অত্যন্ত উপকারী। ভুট্টার দানার গোড়ায় কালো দাগ আসার সাথে সাথে সাইলেজ প্রস্তুতের জন্য ভুট্টা কাটার উপযোগী হয়। এ সময়ে ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ ৩০-৩৫% হয়। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে ১০-১২ সে.মি. উঁচুতে কাটা হয়। এরপর এগুলোকে কেটে টুকরা টুকরা করা হয়। টুকরা করা ঘাস গর্তে বায়ুরোধী অবস্থায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে বর্তমানে গর্তের পরিবর্তে পলিথিন দিয়ে তৈরি বড় আকারের ব্যাগে সংরক্ষণ করা যায়। টুকরা করা গাছগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে বায়ু মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে বাতাস চলাচল করতে না পারে। এভাবে সংরক্ষণ করলে কোনো পুষ্টি উপাদান না হারিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে পশুকে সরবরাহ করা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তির ঘাস সংরক্ষণের যে কোনো একটি পদ্ধতির বিবরণ দাও।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর